চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাজের ছবির জন্যই ১৬ কেজি ওজন কমিয়েছি: বাঁধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন ছবি ‘দহন’-এর নায়িকা নিয়ে অনেক জলঘোলা হচ্ছিল। কে হচ্ছেন জাজের পরবর্তী নায়িকা, এ নিয়ে কম রহস্য হয়নি। অবশেষে জট খুললো সেই রহস্যের। জাজের নতুন নায়িকা হলেন লাক্সতারকা আজমেরি হক বাঁধন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে জমকালো এক আয়োজনের মাধ্যমে এমনটাই ঘোষণা দেয়া হয়। জানানো হয়, ‘দহন’ ছবির নায়িকা বাঁধন। ছবিতে আরো অভিনয় করবেন পূজা চেরি এবং নায়ক হিসেবে থাকছেন সিয়াম।

এসময় বাঁধন বলেন: দহন ছবির গল্প এবং স্ক্রিপ্ট আমাকে মুগ্ধ করে। ছয়মাস ধরে ছবির জন্য নিজেকে প্রস্তুত করেছি। ১৬ কেজি ওজন কমিয়েছি। আরো ৫ কেজি কমানোর চেষ্টা করছি।

তিনি বলেন, ছবিতে নিজের চরিত্রের জন্য বাইক চালানো শিখছি। আমি কোনো সাইকেলও চালাইনি। এখন বাইক চালানো শিখতে হচ্ছে। বাঁধন বলেন, দহন একটি সামাজিক ও রাজনৈতিক গল্পের ছবি।

‘দহন’ পরিচালনা করবেন রায়হান রাফি। যিনি আর আগে ‘পোড়ামন ২’ ছবিটি নির্মাণ করে আলোচনায় এসেছেন। রায়হান রাফী ছবিটি নিয়ে বলেন: এই ছবির মাধ্যমে দেশের সন্ত্রাসবাদ দূর করার চেষ্টা করবো।

আগামী ১০ মে থেকে ‘দহন’ ছবির শুটিং শুরু হবে। ছবিতে সিয়ামকে দেখা যাবে নেশাগ্রস্ত যুবকের চরিত্রে। আর পূজাকে দেখা যাবে গার্মেন্টস কন্যার চরিত্রে।

Reneta

‘দহন’ ছবির মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সিরাজ, জাজ কর্ণধার আবদুল আজিজ, নুসরাত ফারিয়া, ইমরান, কনা, রোশান, সিয়াম, পূজা, এভ্রিল প্রমুখ।

ছবি: নায়িকার ফেসবুক ওয়াল থেকে সংগৃহিত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল আজিজজাজপূজা চেরিবাঁধনরায়হান রাফিলিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ শুরু

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT