চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকিরের ব্যাটে এবার ১৫৯

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ন ২৯, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগের প্রথম দুই রাউন্ডে টানা সেঞ্চুরি উপহার দিলেন সিলেটের জাকির হাসান। কক্সবাজারে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচের প্রথমদিন খেলেছেন ১৫৯ রানের ইনিংস। প্রথম রাউন্ডে খুলনার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বাঁহাতি ব্যাটসম্যান করেছিলেন ১৪০ রান।

তবুও বড় ব্যবধানে ম্যাচ হেরেছিল সিলেট। দ্বিতীয় রাউন্ডে অবশ্য বেশ ভালো অবস্থানে রয়েছে তারা। প্রথমদিন শেষে ৬ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ ২৮২ রান।

জাকির প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সাত নম্বর সেঞ্চুরিটি পূর্ণ করেন ১৬১ বলে ১০ চার ও এক ছক্কায়।

১৫৯ রানের ইনিংস খেলতে তাকে বল মোকাবেলা করতে হয়েছে ২২৮টি। মারেন ১৭টি চার ও দুটি ছয়।

আরেক তরুণ ব্যাটসম্যান জাকের আলী অনিক খেলে যান ৬৭ রানের ইনিংস। দুজনে চতুর্থ উইকেটে ১৫৫ রানের জুটি গড়েন।

৫০ রানে ৩ উইকেট হারানো দলকে পথ দেখায় জাকির ও জাকের জুটি। দুই ব্যাটসম্যানকেই অফস্পিনে আউট করেন শুভাগত হোম। পরে নেন আরও একটি উইকেট। সুমন খান দুটি ও সালাউদ্দিন শাকিল নিয়েছেন একটি করে উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: জাকিরলিড স্পোর্টসসিলেট-ঢাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ওটিটিতেও সব রেকর্ড ভেঙে দিলো ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চার দিনে ৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স দেশে

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রিশাদের ৩ উইকেট, আকবরের দুরন্তকে ১৪৩ রানে থামাল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৫, ২০২৬

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT