চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকিরের ফিফটির পর দ্রুত ৩ উইকেট হারাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ন ০১, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ ভাঙার পর দ্রুত আরও দুই ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। সিলেটে বড় ব্যবধানে হারের পর চট্টগ্রাম টেস্টে বাড়ছে ফলো-অনের শঙ্কা। তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ১১৫ রান। ১০৪ বলে ৮টি চারে ৫৪ রান করে জাকির ফেরায় ভাঙে তাইজুল ইসলামের সঙ্গে ৪৯ রানের জুটি। দুজন ক্রিজে কাটান ২২ ওভার।

৬ উইকেট হাতে রেখে শ্রীলঙ্কার চেয়ে ৪১৬ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। লঙ্কানদের পাঁচশ পেরোনো সংগ্রহের জবাবে ফিফটি পেয়েছেন বাংলাদেশ ওপেনার জাকির। তার সঙ্গে ভালো লড়াই করেন তাইজুল। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের পড়ন্ত বিকেলে নাইটওয়াচম্যান হিসেবে নেমেছিলেন। তৃতীয় দিন প্রথম ঘণ্টায় নিজের উইকেট অক্ষত রাখতে পেরেছেন টাইগার বাঁহাতি স্পিনার।

দলীয় ৯৬ রানে বিশ্ব ফার্নান্দোর বলে আউট হন জাকির। রান করে ফিরে যান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর তাইজুলও আউট হন। ৯৬/১ থেকে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১০৫/৪। ‍মুমিনুল হক ২ ও সাকিব আল হাসান ৬ রানে অপরাজিত থেকে প্রথম সেশনের বিরতিতে গেছেন।

শ্রীলঙ্কাকে ৫৩১ রানে থামিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার খানিকটা সময় আগে ভুল করে বসেন মাহমুদুল হাসান জয়। লাহিরু কুমারার বলে লাইন মিস করে বোল্ড হন শেষবেলায়। 

৪২ বলে তিন চারে ২১ রান করে সাজঘরে ফেরেন জয়। ওপেনিংয়ে জাকিরের সঙ্গে জমে যাওয়া জুটি ভাঙে ৪৭ রানে।
ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা ১ উইকেটে ৫৫ রান তোলে। জাকির ২৮ ও তাইজুল শুন্য রানে অপরাজিত ছিলেন।
Jui  Banner Campaign
ট্যাগ: চট্টগ্রাম টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

উদারপন্থি গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগ্রহীত

সন্দীপ চক্রবর্তী হতে পারেন বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন নতুন মন্ত্রিসভার শপথ: মন্ত্রিপরিষদ সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT