চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A
শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ান ওসান রিম এ্যাসোসিয়েশন (আইওআরএ)’র ২০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১০৮৬) সোমবার সকালে জাকার্তার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টায় জাকার্তার হালিম পারদনা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

ইন্দোনেশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল আজমল কবির এবং ইন্দোনেশিয়ায় সরকারের প্রতিনিধিরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর পর প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহ রাজধানী জাকার্তার বিশেষ অঞ্চল সেন্ট্রাল জাকার্তা সিটির হোটেল সাংগ্রিলায় নিয়ে যাওয়া হবে। ইন্দোনেশিয়া সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলে অবস্থান করবেন।

Banglabid

প্রধানমন্ত্রী তাঁর সফরের প্রথম দিনে জাকার্তা কনভেনশন সেন্টারের (জেসিসি) প্লিনারি হলে লিডার্স ওয়েলকামিং ডিনারে অংশ নেবেন। মঙ্গলবার শেখ হাসিনা জাকার্তা কনভেনশন সেন্টারে সকালে এ্যাসেম্বলি হল-৩-এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

উদ্বোধনী অধিবেশনের পরে দুটি অধিবেশন অনুষ্ঠিত হবে। একটি সম্মেলনের প্রতিবেদনগুলোর সারসংক্ষেপ অধিবেশন এবং অপরটি ‘এডপশন এন্ড সাইনিং অব আউটকাম ডকুমেন্ট অব সামিট’। বাংলাদেশের প্রধানমন্ত্রী দু’টি অধিবেশনেই যোগ দেবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী অনুষ্ঠানের প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে এক মধ্যহ্নভোজে অংশ নেবেন এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রীপালা শ্রীসেনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি সম্মেলনের সমাপনী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

Reneta

তিনদিনের সফর শেষে বুধবার ৮ মার্চ শেখ হাসিনা জাকার্তার হালিম পারদনা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি একই দিন বাংলাদেশ সময় বিকেলে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। এফবিসিসিআই সভাপতি আবদুল মতলুব আহমেদের নেতৃত্বে ৬০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও এই সফরে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পের ফোনে অাড়িপাতার অভিযোগ অস্বীকার করলেন সাবেক গোয়েন্দা প্রধান

পরবর্তী

কিম কার্দাশিয়ানের নতুন মেকআপ

পরবর্তী

কিম কার্দাশিয়ানের নতুন মেকআপ

দূরপাল্লার চারটি মিসাইল ছুঁড়লো নর্থ কোরিয়া

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT