ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের কন্যাসন্তান ম্যাক্স পশুদের অনেক ভালোবাসে। তার শেখা প্রথম শব্দটিও নাকি কুকুর। পোষা কুকুরকে আদর করা ম্যাক্সের একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে এমন ক্যাপশন দিয়েছেন জাকারবার্গ।
আর এক মাস পরেই একবছর বয়স হবে ম্যাক্সের। জাকারবার্গ এভং প্রিসিলা চ্যানের একমাত্র সন্তান সে।











