আন্তর্জাতিক

জাকারবার্গ কন্যার প্রথম সাঁতার

জাকারবার্গ কন্যার প্রথম সাঁতার

মেয়েকে ছাড়া যেন জাকারবার্গের দৃষ্টিসীমায় আর কিছুই নেই। এই মেয়েকে জড়িয়ে
রাখছেন বুকে তো আবার মেয়ের ন্যাপি পাল্টাচ্ছেন। ম্যাক্স আর জাকারবার্গের এই
ভালোবাসাময় ছবিগুলো সারাবিশ্ববাসী দেখছেন বাবারই তৈরি ফেসবুকের কল্যাণে।

এবার মেয়ের সাঁতার শেখার ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করলেন জাকারবার্গ। ছবিতে দেখা যাচ্ছে তিন মাসের মেয়েকে দিব্যি হাতে ধরে ভাসিয়ে রেখেছেন বাবা। আর সেটা যে ছোট্ট ম্যাক্সিমা বেশ উপভোগ করছে সেটা নিজেই জানিয়েছেন জাকারবার্গ। লিখেছেন, ম্যাক্সের প্রথম সাঁতার। ও উপভোগ করছে ব্যাপারটা।

অবশ্য ছবি দেখে জাকারবার্গ ভক্তরাও যারপরনাই খুশি। ম্যাক্সিমার সাঁতারের পোষ্টে তাই লাইক আর কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। 

বিষয়:মার্ক জাকারবার্গ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…