চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাওয়াহিরিকে হত্যায় কোন নতুন অস্ত্র ব্যবহার?

সাবরিনা হাসানসাবরিনা হাসান
৩:১৬ অপরাহ্ন ০২, আগস্ট ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কাবুলে মার্কিন অভিযানে সুনির্দিষ্টভাবে শুধু জাওয়াহিরিকে হত্যা করা হলেও পরিবারের বাকি সদস্যরা অক্ষত আছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। অভিযানটি ছিলো বিস্ফোরণহীন। আর এতেই নিরাপত্তা বিশেষজ্ঞরা ধারণা করছেন, সম্পূর্ণ নতুন অস্ত্র ব্যবহার করেই জাওয়াহিরিকে তার আশ্রয়স্থলে হত্যা করে মার্কিন বাহিনী।

সেনা সদস্য নয়, মাটির অনেক উপর থেকেই ড্রোন হামলার মাধ্যমে জাওয়াহিরিকে হত্যা করেছে মার্কিন বাহিনী। ধারণা করা হচ্ছে, জাওয়াহিরিকে হত্যায় যুক্তরাষ্ট্র তাদের গোপন অস্ত্র হেলফায়ার-আর নাইন এক্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। হেলফায়ার-আর নাইন এক্স-এ বিস্ফোরকের পরিবর্তে ছয়টি ব্লেড থাকে আর তাই একে যুক্তরাষ্ট্রের গোপন সোর্ড বোম্বও বলে থাকেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।

ড্রোন থেকে অস্ত্রটি দিয়ে কোথাও হামলা চালালে শুধু লক্ষ্যবস্তুই ক্ষতিগ্রস্ত হয়। যখন এটিকে ছোঁড়া হয় তখন মূল ক্ষেপণাস্ত্র থেকে ব্লেডগুলো আলাদা হয়ে লক্ষ্যবস্তুতেই আঘাত হানে। আর তাই অক্ষত রয়েছেন তার পরিবারের অন্যরা।

হেলফায়ার-আর নাইন এক্স-এর কার্যকারিতা বিশ্লেষণ করে এর আগে, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন এমনকি আফগানিস্তানেও যুক্তরাষ্ট্র এই অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে মনে করেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। ২০১৭ সালে সিরিয়ায় আল কায়দা নেতা আবু আল খায়ির আল মাসরি গাড়িতে ভ্রমণ করার সময়, হেলফায়ার-আর নাইন এক্স দিয়ে তাকে হত্যা করা হয়েছিলো বলে মনে করা হচ্ছে।

নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, হামলায় বেসামরিক নাগরিকদের মৃত্যু কমাতেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন উদ্ভাবন হেলফায়ার-আর নাইন এক্স অস্ত্র।

১১ বছর আগে পাকিস্তানে যখন ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়, তখন সেই অভিযানে অ্যাবোটাবাদের বাড়িতে মার্কিন সামরিক বাহিনীকে প্রবেশ করতে হয়েছিলো। সেদিন হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকে তখনকার প্রেসিডেন্ট ওবামার পাশে বসেই পুরো অভিযান দেখেছিলেন জো বাইডেন। আর এবার জাওয়াহিরিকে হত্যার অভিযানে নেতৃত্ব দিলেন বাইডেন নিজেই।

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানআল কায়েদাজাওয়াহিরিতালেবানমার্কিন হামলাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি:  প্রতিনিধি

দিনভর বিক্ষোভের পর জবি শিক্ষার্থীরা উদ্বোধন করল মন্দির

ফেব্রুয়ারি ৪, ২০২৬

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে কী হতে পারে? সম্ভাব্য ৭ পরিস্থিতি

ফেব্রুয়ারি ৪, ২০২৬

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবা-মা অনলাইন গেম বন্ধ করায় একসঙ্গে ৩ বোনের আত্মহত্যা!

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ক্রিকেট আইনে যেসব বড় পরিবর্তন আনল এমসিসি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT