চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলাবদ্ধতায় আলু বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৯ পূর্বাহ্ণ ০২, মে ২০১৭
কৃষি, বরগুনা
A A

হাসান ঝন্টু, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় কয়েকদিনের বৃষ্টিতে জমিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় নষ্ট হয়ে গেছে আলু। এতে উৎপাদন খরচের অর্ধেকও তোলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কৃষক। পাইকাররা বলছেন, এ অবস্থায় কৃষকের কাছ থেকে আলু কিনলে লোকসানের কবলে পড়বেন তারা। অন্যদিকে আলু বিক্রি করতে না পারায় কৃষকরা বিপাকে পড়েছেন।

এবার সবচেয়ে বেশি আলুর ফলন পাওয়া গেছে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে। প্রতি বছর এ অঞ্চলে আলু আবাদ করে লাভ বেশি হওয়ায় এবার ব্যাংক ঋণ নিয়ে আরো বেশি জমিতে কৃষক আলু চাষ করেছেন কৃষক। ফলনও পাওয়া গেছে ভালো। কিন্তু গত মাসে টানা কয়েকদিনের বৃষ্টিতে জমিতে পানি জমে নষ্ট হয়ে গেছে অধিকাংশ আলু।

বরগুনার পাথরঘাটার কৃষকরা জানান, অালু পচে যাচ্ছে। আলু রোদে দিতে পর্যাপ্ত ব্যবস্থা নেই। ব্যাংক থেকে আলু বিক্রি করে দিতে বলা হচ্ছে। কিন্তু আমরা কার কাছে বেঁচবো প্রশ্ন করেন তারা। যারা প্রতিবছর আলু তোলার সময় দিনমজুর হিসেবে কাজ করে তারাও পড়েছেন ভোগান্তিতে।

পাইকাররা বলছেন, কৃষকের কাছ থেকে ভেজা আলু কিনলে বেশিদিন সংরক্ষণ করা সম্ভব হবে না। লোকসানের কথা চিন্তা করে তারা আলু না কেনার সিদ্ধান্ত নিয়েছেন। পানিতে ভেজা আলু দীর্ঘদিন সংরক্ষণ করতে হলে হিমাগারের বিকল্প নেই।

বরগুনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সাইনুর আজম খান বলেন, আমরা বিভিন্ন সময়ে কর্তৃপক্ষকে বলেছি যে আলু সংরক্ষণের জন্য সাময়িকভাবে হলেও একটি সংরক্ষণাগার দরকার। আমাদের এখানে হিমাগারের অভাব রয়েছে বলে জানান তিনি।

এ বছর জেলায় প্রায় ১ হাজার ২শ’ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলুআলু চাষবরগুনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT