চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু সম্মেলন: আলোচনা শেষ না হওয়ায় বেড়েছে সময়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৫
পরিবেশ
A A

প্যারিসে ২১তম বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ দিনেও আলোচনা শেষ হয়নি, তাই সম্মেলনের মেয়াদ বাড়ানো হয়েছে আরো একদিন। সম্মেলন থেক একটি চুক্তি হওয়ার কথা থাকলেও হচ্ছে না। প্যারিসের খসড়া নিয়ে আগামী বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চুক্তির আনুষ্ঠানিকতা শুরু হবে।

প্যারিসের এই জলবায়ু সম্মেলনে গত ১০ দিন সকাল থেকে সন্ধা পর্যন্ত আলোচনা চলছিলো। কিন্ত গতকাল থেকে আলোচনা চলেছে ভোররাত পর্যন্ত এবং শেষপর্যন্ত চীন,ভারত ও  ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং স্বল্প উন্নত দেশগুলোর মধ্যে চরম বাদানুবাদ চলেছে।

তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, যে চুক্তি না হলেও চুক্তির খসড়া এখান থেকেই চূড়ান্ত হবে। সেই খসড়ায় অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, কার্বন নিসরণ কমানোর বিষয়গুলো লেখা হচ্ছে। 

দেশের জলবায়ু ও পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেন, ১৯৯২ সালে একটা আইন হয়েছে, ৯৭ সালে একটা আইন হয়েছে আর ‘কিওটো চুক্তি’ ঠিক সেরকম একটা আইনের পর্যায়ে যাচ্ছে। 

তিনি আরো বলেন, অর্থায়নের ক্ষেত্রে উন্নত বিশ্বগুলো মেনে নিয়েছে। তারা এখন থেকে কাজ করবে, যাতে তাপমাত্রা ২ ডিগ্রীর অনেক নিচে নামিয়ে আনা যায়। সেটা আস্তে আস্তে কমিয়ে দেড় ডিগ্রীতে নিয়ে আসা হবে।

তবে, এখন পর্যন্ত চুক্তির খসড়া যে সব বিষয়ে লেখা হয়েছে তাকে ইতিবাচক হিসেবে দেখছে না সিভিল সোসাইটির প্রতিনিধিরা। তারা বলছেন যে প্রত্যাশা নিয়ে তারা প্যারিসে এসেছিলেন, সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ হচ্ছে না।

Reneta

ইমপ্রেস গ্রুপের অন্যতম সফল পরিচালক এবং প্রকৃতিপ্রেমী হিসেবে পরিচিত প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, আমাদের অপেক্ষা করতে হবে আরো। ব্যাপারটি যেহেতু জটিল, খুব সহজে সমাধান হবে তার উপায় নেই। সুতরাং একটু একটু করেই এগিয়ে যাচ্ছে, কিছু কিছু পাচ্ছি। অনেক কিছু না পেলেও এই পাওয়া নিয়ে খুশি।

তিনি আরো বলেন, পজিটিভ বার্তা নিয়েই এ কপ-২১ শেষ হচ্ছে। সেটাই আমি মনে করি।

একদিন সময় বাড়ানোর কারণে আগামীকাল শনিবার রাত পর্যন্ত এ আলোচনা চলবে। এরপরই চুক্তি চূড়ান্ত হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জলবায়ু সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগানিস্তানের তারকা ক্রিকেটার

এপ্রিল ২০, ২০২৬
ছবি: বেস্ট ইমার্জিং অনলাইন জার্নালিস্ট ক্যাটাগরিতে সম্মাননা পান তাসফিয়া মুস্তবা

চ্যানেল আই অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন যারা

এপ্রিল ২০, ২০২৬

শেষ ওয়ানডের স্কোয়াডে যুক্ত হলেন তানজিম সাকিব

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন বোন একসঙ্গে অংশ নিচ্ছেন এসএসসি পরীক্ষায়

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাবাহিনী প্রধান

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT