চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভূগোলবিদদের প্রতি অাহবান

পান্থ রহমান পান্থ রহমান
১:৫৯ পূর্বাহ্ণ ২২, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

নিজেদের মেধা ও মনন ব্যবহার করে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও দেশের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখতে ভূগোলবিদদের আহ্বান জানিয়েছেন কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষার্থীদের দ্বিতীয় মহাপুনর্মিলনী অনুষ্ঠানে ভূগোলবিদের দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান বক্তারা। এই অনুষ্ঠানে সম্মাননা দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক নাসরিন আহমাদ এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই পুনর্মিলনীতে হাজির হয়েছিলেন দেশ এবং দেশের বাইরে থাকা এই বিভাগের শিক্ষার্থীরা। তাতেই জমজমাট পুরো চত্বর।

Banglabid

বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের পর ফুলেল শুভেচ্ছা দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক বক্তৃতা পর্ব। বক্তৃতায় শাইখ সিরাজ বলেন, জলবায়ু পরিবর্তন ইস্যু পুরো পৃথিবীর জন্য যতোটা বিপজ্জনক, তার মধ্যে তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। সুতরাং এর ফলে যে কোনো সময় খাদ্যশৃঙ্খল ও নিরাপত্তাশৃঙ্খলে ভাঙ্গন ধরতে পারে।

‘এবং এটা হবে’, বলেন শাইখ সিরাজ, ‘সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন এলাকার মাটিতে লবণাক্ততা এতোই বেড়ে গেছে যে, যেখানে উদ্ভিদ টিকে থাকতে হলে নতুন প্রযুক্তিতে বেশি লবণাক্ততা সহ্য করার যোগ্য বীজ তৈরি করা হচ্ছে।’

‘এই নতুন প্রযুক্তি ও মেধা আসবে আমাদের থেকে, ভূগোলবিদসহ অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের থেকে। যারা আগামীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিজের মেধা কাজে লাগিয়ে ভবিষ্যৎ উজ্জ্বল করবে।’

Reneta

বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় এই বিভাগের শিক্ষার্থীদের অবদানের প্রশংসা করেন বক্তারা।

অধ্যাপক নাসরিন আহমাদ বলেন, ‘আজকের অনুষ্ঠানের শাইখ সিরাজই মধ্যমণি। তবে অনেকেই তাকে ভূগোলবিদ হিসেবে চেনেন না। আমরাও তাকে সেভাবে দেখি না। দেখি টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে। শাইখ সিরাজ তার কাজ, অনুষ্ঠান এবং লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু আমরাও চাইবো যেনো তিনি মাঝে মাঝে নিজের বিভাগে এসে নতুন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।’

ভূগোল বিভাগের সাবেক শিক্ষার্থী ও শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘আমরা অত্যন্ত গর্বিত শাইখ সিরাজ আমাদের বিভাগের ছাত্র ছিলেন। তিনি ভূগোলকে কাজে লাগিয়েছেনই, পাশাপাশি বাংলাদেশের কৃষি সমৃদ্ধির ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে চলেছেন।’

বক্তৃতা পর্ব শেষে অনানুষ্ঠানিক পর্বে যোগ দেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর চেনা মুখগুলোর দেখা পেয়ে আবেগ আপ্লুত শিক্ষার্থীরা ছুটির দিনটি কাটিয়ে দেন আনন্দ আড্ডায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিশাইখ সিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুরকার খন্দকার নুরুল আলম আর নেই

পরবর্তী

দাড়ি কামিয়ে উগ্রপন্থা ঠেকাতে অভিনব কর্মসূচী

পরবর্তী

দাড়ি কামিয়ে উগ্রপন্থা ঠেকাতে অভিনব কর্মসূচী

দাড়ি কামিয়ে উগ্রপন্থা ঠেকাতে অভিনব কর্মসূচী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT