আন্তর্জাতিক

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একমত প্রায় ২০০টি দেশ

প্রেসিডেন্টের ভাষণ দিচ্ছেন একজন ব্যক্তি, পটভূমিতে নীল রঙের পর্দা।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্টের ভাষণ দিচ্ছেন একজন ব্যক্তি, পটভূমিতে নীল রঙের পর্দা।. Channel i News – চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই চালানো ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দেয়ার বিষয়ে বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রায় ২০০টি দেশ একমত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, কয়লাসহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করে একটি চুক্তিতে সম্মত হয়েছে দেশগুলো।

স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-টুয়েন্টি সিক্স সামিটের শেষ দিনে এবারের সম্মেলনের প্রেসিডেন্ট অলোক শর্মা বলেন, এখন কঠিন কাজ শুরু হলো। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমিত রাখার লক্ষ্য টিকিয়ে রাখতে সক্ষম হওয়ার বিষয়ে আশ্বাসও দেন তিনি।

তবে সবাই প্রতিশ্রুতি রক্ষা করলেই এটি টিকবে বলেও জানান তিনি।

বিষয়:কপ-২৬ জলবায়ু পরিবর্তন বিশ্ব জলবায়ু সম্মেলন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…