চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় এলাকায় বেড়েছে স্বাস্থ্য সমস্যা

কাজী ইমদাদকাজী ইমদাদ
৯:১১ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০১৬
পরিবেশ
A A

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকাগুলোতে বাড়ছে লবনাক্ততা। শুষ্ক মৌসুমে দেখা দিচ্ছে সুপেয় পানির তীব্র সংকট। লবনপানি খেয়ে অনেকেই ভুগছেন জটিল স্বাস্থ্য সমস্যায়।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে, সমুদ্রের পানি বাড়ায় উপকূলীয় এলাকায় গত ১০ বছরের ব্যবধানে লবণাক্ত জমির পরিমাণ বেড়েছে ৮ লাখ ৫৬ হাজার হেক্টর। উপকূলীয় এলাকার নদীর পানিতে সমুদ্রের পানি মিশে বাড়ছে লবণাক্ততা।

খুলনার দাকোপের এ গ্রামটির নাম খলিশাবুনিয়া। লবণাক্ততা এবং চিংড়ি চাষ থেকে কৃষি জমি রক্ষায় ওই এলাকার কৃষকদের আন্দোলন করতে হয়েছে। এখন তাও যে জমিতে ১৮ থেকে ২০ মণ ধান উৎপন্ন হয়, চিংড়ি চাষ চলাকালে সে সব জমিতে ২/১ মণের বেশি ধান হতো না। কোনো কোনো জমিতে ধান একেবারেই চাষ করা যেত না বলে জানিয়েছেন স্থানীয় চাষীরা।

উপকূলে যতই কাছে যাওয়া যায় লবণাক্ততা ততই বেশি। খলিশাবুনিয়া থেকে ১০ কিলোমিটার দূরের গ্রাম কালাবোগী। লবণাক্ততার কারণে সেখানে টিউবওয়েলের পানি পান করা যায় না। অনেক সময় না ফুটিয়েই সেই পানি পান করেন এলাকাবাসী।

বিকল্প ব্যবস্থা না থাকায় অনেকে বাধ্য হয়ে লবণাক্ত পানি পান করে আক্রান্ত হচ্ছেন নানা স্বাস্থ্য সমস্যায়। জরুরী অবস্থায় সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে অনেক রোগী মারা যায় ট্রলারেই।

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেল সেখানে অধিকাংশ রোগীই নারী এবং শিশু। লবণাক্ততাই এদের রোগের প্রধান কারণ।

Reneta

স্বাস্থ্য কমপ্লেক্সের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. সন্তোষ কুমার মজুমদার জানান, গর্ভবতী নারী যদি লবণাক্ত পানি পান করেন, ব্যবহার করেন এবং এ পানি দিয়ে রান্না করেন তবে এই পানি থেকে লবণ তার শরীরে ঢুকে পড়ে রক্তে মিশে যায়। এর ফলে রক্তের আয়তন বেড়ে যায়।

তিনি জানান, লবণাক্ত পানি এভাবে পানে গর্ভবতী নারীর যে প্রধান জটিলতা হয় তার মধ্যে রয়েছে গর্ভকালীন বিশেষ উচ্চ রক্তচাপ (Pregnancy Induced Hypertension), প্রি-একলাম্পশিয়া ও একলাম্পশিয়া। শিশুর ওপর ফল আরও ভয়াবহ। এক্ষেত্রে গর্ভপাত হতে পারে, শিশু জন্মের আগে গর্ভেই মারা যেতে পারে অথবা অপরিণত শিশুর জন্ম হতে পারে।

কিছু বিকল্প ব্যবস্থা নেয়া হলেও লবণাক্ততা যে হারে বাড়ছে তাতে খুব শিগগিরই উপকূলের এ এলাকাগুলোতে স্বাস্থ্য জটিলতা আরও বাড়বে বলে আশংকা করছেন চিকিৎসকরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জলবায়ু পরিবর্তন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় মর্যাদায় তোফায়েল আহমেদের দাফন সম্পন্ন

জুন ২, ২০২৬

বিদেশে কর্মী পাঠাতে কোনো সিন্ডিকেট চলবে না: প্রবাসী কল্যাণমন্ত্রী

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে হকারদের রেলপথ অবরোধ

জুন ২, ২০২৬

শুক্রবার থেকে তিন দেশে মুক্তি পাচ্ছে ‘রকস্টার’

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ শিশুর মৃত্যু

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT