চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও দুর্যোগ মোকাবেলায় ঢাকা-মালে যৌথভাবে কাজ করবে: রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ ও মালদ্বীপ যৌথভাবে কাজ করবে।

মালদ্বীপের সফররত ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম আজ রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি বঙ্গভবনে মালদ্বীপের উপ-রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান এবং ক্রমান্বয়ে বাণিজ্য-বিনিয়োগসহ তা বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

তিনি আশা প্রকাশ করেন, মালদ্বীপের উপ-রাষ্ট্রপতির এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও জোরদার হবে।

Reneta

মালদ্বীপে বাংলাদেশের জনশক্তির চাহিদার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ এখন দক্ষ জনশক্তি রফতানির ওপর গুরুত্ব দিচ্ছে এবং সেই লক্ষ্যে দেশে প্রশিক্ষণ প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হচ্ছে’।

কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের অনেক সাফল্য উল্লেখ করে মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি বলেন, কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশ তুলনামূলকভাবে অনেক দেশের চেয়ে বেশী সাফল্য অর্জন করেছে। এছাড়াও, তিনি শিক্ষা, স্বাস্থ্য ও নারী উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন।

মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি বাংলাদেশের সাথে শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

মালদ্বীপের শিক্ষা মন্ত্রী ডক্টর ইব্রাহিম হাসান, স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম, মালদ্বীপের পররাষ্ট্র সচিব আব্দুল গাফুর মোহামেদ এবং বাংলাদেশে মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাত সামীর তার সাথে ছিলেন।

রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, সচিব মো. জয়নাল আবেদিন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

পরে মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মালদ্বীপরাষ্ট্রপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT