জর্ডানের রাজধানী আম্মানে একটি পুলিশ ট্রেনিং সেন্টারে বন্দুক হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, জর্ডানের এক পুলিশ কর্মকর্তা ওই হামলা করেন। মার্কিন সেনারা নিহত হওয়ার পর ওই পুলিশ কর্মকর্তা নিজে আত্মহত্যা করেন।
তবে ওই পুলিশ কর্মকর্তা কেন হামলা চালান সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।






