চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরিপে ১০ পয়েন্টে এগিয়ে বাইডেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৭ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ডেমোক্রেটিক দল মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে রয়েছেন।

রোববার প্রকাশিত নতুন এক জরিপ থেকে এ তথ্য জানা যায়।

নির্বাচনের মাত্র দু’দিন আগে চালানো এনবিসি নিউজ এবং ওয়াল স্ট্রিট জার্নালের জরিপে দেখা যায়, দেশের নিবন্ধিত ভোটারদের মধ্যে ৫২ শতাংশ বাইডেনকে এবং ৪২ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন করেন।

নির্বাচন পূর্ব এই চূড়ান্ত জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ১২ টি অঙ্গরাজ্য অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, আইওয়া, মইন, মিশিগান, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা, নিউ হাম্পশ্যায়ার, নেভাদা, পেনসিলভানিয়া ও উইসকনসিনে সমন্বিতভাবে বাইডেন ট্রাম্পের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছেন। এ সব রাজ্যের ৫১ শতাংশ ভোটার বাইডেনকে এবং ৪৫ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন দেয়ার কথা জানান।

সিনহুয়ার সংবাদে বলা হয়, ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চালানো এ জরিপে দেখা যায়, কৃষ্ণাঙ্গ, ১৮ থেকে ৩৪ বছর বয়সের তরুণ, সিনিয়র নাগরিক, নারী, কলেজ ডিগ্রিধারী শ্বেতাঙ্গ এবং স্বতন্ত্র ভোটারের ক্ষেত্রে বাইডেন ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে ৮৭ শতাংশ বাইডেনকে এবং মাত্র ৫ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন। তরুণ ভোটারদের মধ্যে ৬০ শতাংশ বাইডেনকে এবং ৩২ শতাংশ ট্রাম্পকে সমর্থন জানান। সিনিয়র ভোটারদের মধ্যে ৫৮ শতাংশ বাইডেনকে এবং ৩৫ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন। নারী ভোটারদের মধ্যে ৫৭ শতাংশ বাইডেনকে এবং ৩৭ শতাংশ ট্রাম্পকে সমর্থন দেয়ার কথা জানান। কলেজ ডিগ্রিধারী শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে ৫৬ শতাংশ বাইডেনকে এবং ৪১ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন। স্বতন্ত্র ভোটারদের মধ্যে ৫১ শতাংশ বাইডেনকে এবং ৩৬ শতাংশ ট্রাম্পকে সমর্থন দেন।

জরিপে দেখা যায়, ট্রাম্প কেবলমাত্র শ্বেতাঙ্গ ভোটারদের সমর্থনের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে ৫১ শতাংশ ট্রাম্পকে এবং ৪১ শতাংশ বাইডেনকে সমর্থন করেন। কলেজ ডিগ্রি ছাড়া শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে ৫৮ শতাংশ ট্রাম্পকে এবং ৩৭ শতাংশ বাইডেনকে সমর্থন দেয়ার কথা জানান।

Reneta

জরিপ অনুযায়ী, ৫৭ শতাংশ ভোটার কোভিড-১৯ মহামারি মোকাবেলায় ট্রাম্পের পদক্ষেপকে ভুল আখ্যায়িত করেন।

সূত্র: বাসস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জো বাইডেনডোনাল্ড ট্রাম্পবাইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT