চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকাদান কর্মসূচি

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
৫:০৫ অপরাহ্ন ১৪, জানুয়ারি ২০১৬
অন্যান্য, স্বাস্থ্য
A A

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি-ইপিআই এর অধীনে এপ্রিল থেকে ‘জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে ‘এইচপিভি’ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

প্রাথমিকভাবে গাজীপুরের সাড়ে ৩৩ হাজার মেয়ে শিশু এ টিকা পাবে। দশ থেকে এগারো বছরের মাঝের যাদের বয়স তাদের মাঝে স্কুলভিক্তিক এ কার্যক্রম চালাবে ‘ইপিআই’।

স্পেনভিত্তিক প্রতিষ্ঠান ‘ইন্সটিটিউট অব ক্যাটালিয়া অনকোলজির’ পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রতি বছর প্রায় বারো হাজার নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে মৃত্যু হচ্ছে সাত হাজার জনের।

চিকিৎসকরা বলছেন, টিকা নিলে এ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব।

‘হিউম্যান প্যাপিলোমা’ ভাইরাসের কারণেই মূলত ৩৫ থেকে ৫৫ বছরের নারীরা জরায়ু ক্যান্সারে আক্রান্ত হন। সরকারিভাবে তাই মেয়ে শিশুদের সুরক্ষা দিতে ‘হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন-‘এইচপিভি’ টিকা দেয়ার উদ্যোগ।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. তাজুল ইসলাম এ বারী বলেন, ‘গাজীপুরে ৩৩ হাজার পাঁচ’শ জন মেয়ে রয়েছে যাদের বয়স ১১ বছর হয়নি তাদের জন্য দুই ডোজ এইচপিভি ভ্যাকসিন চালু করব।’

Reneta

চিকিৎসকদের মতে, নয় থেকে তের বছর বয়সীদের এ টিকা দেয়া উচিত। তবে দশ বছরের উপরে আর এগারো বছরের নিচের মেয়ে শিশুদের ‘এইচপিভি’ টিকা দিলে ক্যান্সার থেকে সুরক্ষার নিশ্চয়তা অনেক বেশি।

ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার রেহানা পারভীন বলেন, ‘নয় থেকে শুরু করলে ভালো এই জন্য আমরা এখানে দশের মধ্যে রেখেছি এবং খুব ভালো একটা সময় বেছে নেওয়া হয়েছে।’

‘এই সময়টা নির্ধারণ করে যে ভ্যাকসিনটা দেওয়া হয় তাহলে তার শরীরে প্রতিরোধ তৈরি হয়ে যাবে এর ফলে পরবর্তিতে সে শারীরিক সম্পর্কে জড়িত হয়ে আক্রান্ত হলেও তা কোনো ক্ষতির কারণ হবে না। কাজেই ঝুঁকির বিষয়টা অনেক কমে যাবে।’

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়াতে উদ্যোগী চিকিৎসক ডাক্তর হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, একজন মহিলার বিবাহিত জীবন বা শারীরিক সম্পর্ক শুরু হওয়ার আগেই এই ভ্যাকসিন দিতে হবে।

ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের গাইকোলজিক অনকোলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার ফৌজিয়া সোবহান বলেন, ‘জরাযু ক্যান্সারে মূলত ঝুঁকির মধ্যে থাকেন যাদের অল্প বয়সে বিয়ে হয়ে যায় এবং ঘন ঘন বাচ্চা হয়।’

‘দ্য ভ্যাকসিন এ্যালায়েন্স’ এর কাছ থেকে পাওয়া ‘এইচপিভি’ টিকা ২০১৮ সাল থেকে সারা দেশের মেয়ে শিশুরা বিনামূল্যে পাবে। ‘সম্প্রসারিত টিকাদান কর্মসূচি-‘ইপিআই’ মূলত স্কুলগুলোতে এ কর্মসূচি চালাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: জরায়ু ক্যান্সার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, দুই আওয়ামী লীগ নেতা আটক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

নাটোরে শিম চাষে লাভবান কৃষক

ফেব্রুয়ারি ২১, ২০২৬

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পদক্ষেপ স্কুল এন্ড কলেজে ভিন্নধর্মী আয়োজন

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT