স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার তৃতীয় টেস্টে ম্যাচ জমে উঠেছে। শেষ খবর পর্যন্ত ভারতের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ তিন উইকেটে ২১ রান। লঙ্কানদের থেকে কোহলিরা এগিয়ে রয়েছে ১৩২ রানে। হাতে রয়েছে ৭ উইকেট।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইশান্ত শর্মার দুরন্ত বোলিংয়ে লঙ্কানরা গুটিয়ে যায় ২০১ রানে। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন কুশাল পেরেরা। শেষদিকে রঙ্গনা হেরাথের ৪৯ রানে ভর করে ২শ’র কোঠা পার করে শ্রীলঙ্কা।
ভারতের পেসার ইশান্ত শর্মা নেন ৫ উইকেট। দু’টি করে উইকেট নেন স্টুয়ার্ট বিনি ও অমিত মিশ্র।
তৃতীয় দিনের সকালে ভারত আগের দিনের প্রথম ইনিংসে করা আট উইকেটে ২৯২ রান নিয়ে ব্যাট করতে নামে। মাত্র ২২ রান যোগ করে ৩১২ রানে অল আউট হয় কোহলির ভারত।
চেতাশ্বার পূজারার অপরাজিত ১৪৫ রান ছাড়া আর কোন ব্যাটসম্যানরা ইনিংস বড় করতে পারেনি।
লঙ্কানদের পক্ষে ধামিকা প্রসাদ চারটি ও রঙ্গনা হেরাথ তিনটি উইকেট নেন।






