ঈদ যতই এগিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে কুরবানির পশুর হাট। হাটগুলোতে গরু-ছাগলের প্রচুর সরবরাহ দেখা যাচ্ছে। ক্রেতা সমাগম কিছু কম হলেও সময় গড়ানোর সাথে সাথে বাড়বে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা। রাস্তায় গরু না রাখার সরকারি নির্দেশনা থাকলেও অনেক স্থানেই তা মানা হচ্ছে না।








