চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমজমাট লিগে সেঞ্চুরির মেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে চলছে সেঞ্চুরির মেলা। সুপার লিগ ও রেলিগেশন পর্ব মিলিয়ে ম্যাচ বাকি আটটি। এরই মধ্যে ৪৫টি সেঞ্চুরি দেখা হয়ে গেছে! লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর সবচেয়ে বেশি সেঞ্চুরি হয়েছে এবারই।  আগের মৌসুমে সেঞ্চুরি হয়েছিল ২৮টি। তার আগেরবার ৩৫টি।

চলতি লিগে দুইবার করে সেঞ্চুরি উদযাপন করেছেন ছয় ব্যাটসম্যান। যার মধ্যে আছেন একজন ভারতীয়। সেরা ছয়ের সুপার লিগের প্রথম দুই ম্যাচে টানা সেঞ্চুরি পেয়েছেন শেখ জামালের হয়ে খেলতে আসা উন্মুক্ত চাঁদ। সর্বোচ্চ চারটি সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল। তিনটি করে সেঞ্চুরি লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর।

লিগের শুরুতে সেঞ্চুরির দেখা কমই মিলছিল। শেষ দিকে এসে বেড়েছে সেঞ্চুরির হার। সুপার লিগের সবশেষ রাউন্ডে এক ম্যাচেই হয়েছে চার সেঞ্চুরি।  আবাহনী ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির জবাবে দোলেশ্বরের মার্শাল আইয়ুব ও ফজলে মাহমুদ সেঞ্চুরি করেন। লিগে চার সেঞ্চুরি করা আশরাফুলের তিন সেঞ্চুরি শেষ ছয় ইনিংসের মধ্যে। নাজমুলের তিন সেঞ্চুরি শেষ সাত ইনিংসে। লিটনের দুই সেঞ্চুরি সবশেষ চার ইনিংসে।

সেঞ্চুরির বন্যায় ভেসে যাওয়া লিগে বোলাররা কিছু করতে পারেননি এমনটা ভাবলে ভুল হবে। পেসাররা দেখিয়ে যাচ্ছেন দুর্দান্ত দাপট। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় থাকা পাঁচ বোলারের মধ্যে চারজনই পেসার। আবাহনী পেসার মাশরাফী বিন মোর্ত্তজা নিয়েছেন ১৪ ম্যাচে ৩৫ উইকেট। শেষ দুই ম্যাচে তিন উইকেট নিতে পারলে গত মৌসুমে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে আবু হায়দার রনির এক মৌসুমে সর্বোচ্চ ৩৭ উইকেট শিকারের রেকর্ড ভেঙে ফেলবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

লিগে ব্যক্তিগত ছয়শ রান ছাড়িয়েছেন ছয় ব্যাটসম্যান। ১৪ ম্যাচে ৬৬০ রান করে শীর্ষে আবাহনী ওপেনার এনামুল। বাকিরা হলেন-অশোক মানেরিয়া (৬৫১), নাঈম ইসলাম (৬৪৪), ফজলে মাহমুদ (৬৪২), আব্দুল মজিদ (৬২৪), মার্শাল আইয়ুব (৬০৩)।

ব্যক্তিগত কীর্তিতে যেমন ভারি এবারের প্রিমিয়ার লিগ, দলের লড়াইও জমেছে দারুণ। ৫ এপ্রিল শেষ রাউন্ডে গিয়েই হবে শিরোপা নির্ধারণ। ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। সমান ১৮ পয়েন্ট নিয়ে আবাহনীর পরে লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

Reneta

চলমান ঢাকা লিগের আলোচিত যত ঘটনা
লিস্ট ‘এ’ ক্রিকেটের বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ হয়েছে এবার, আবাহনী ৩৯৩।
সর্বোচ্চ তিনটি হ্যাটট্রিক হয়েছে এবারের আসরে।
নিজের দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন মোহাম্মদ শরিফ।
প্রথমবার লিস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন মাশরাফী। এবারের মৌসুমে প্রথম হ্যাটট্রিক করেন বাঁহাতি স্পিনার আসিফ হাসান।
এক মৌসুমে চার সেঞ্চুরির (আশরাফুল) বিরল কীর্তি দেখেছে এবারের লিগ।
এক ম্যাচে একাই আট উইকেট শিকার করার রেকর্ড গড়েছেন ইয়াসিন আরাফাত মিশু।
নতুন দল হিসেবে প্রিমিয়ার লিগে উঠে পরেরবার খেলা নিশ্চিত করেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বেইজিংয়ের সিনেমা হল এখন বহুমাত্রিক বিনোদন ও লাইফস্টাইল কেন্দ্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT