চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জমকালো আয়োজনে গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২১
অন্যান্য
A A
গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড ২০২১ এর জমকালো আয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড।

শনিবার সন্ধ্যায় র‌্যাডিসন ব্লু ঢাকার ওয়াটার গার্ডেনে আয়োজিত তারকাসমৃদ্ধ গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড-এ আজীবন সম্মাননা পেয়েছেন আব্দুল মোনেম লিমিটেড (মরণোত্তর), আলী যাকের (মরণোত্তর) নুরুল ইসলাম বাবুল (মরণোত্তর), সৈয়দ শাহরিয়ার আহসান (বীমা খাত), ফরিদা ইয়াসমিন (নারী সাংবাদিক) এবং এফ আর খান (প্রকৌশল সেবা)।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম বলেন, গুনীজনদের সম্মাননা দিলে তাদের উৎসাহ বাড়ে, নতুন নতুন উদ্যোগ নেয়, ফলে উপকৃত হয় সাধারণ মানুষ। তাই গুনীজনদের সম্মান জানানো উচিত।

তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান বলেন, কর্পোরেট সেক্টরসহ অন্যান্য সেক্টরের বিশিষ্টজনদের সম্মানিত করার এ আয়োজনের সংবাদ বেশি বেশি যাতে প্রচার হয় সেদিকে নজর দিতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, কোভিডকালীন বছরটিতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং ইয়ুথ কমার্শিয়াল কমিউনিকেশন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট কামাল উদ্দিন, র‌্যাডিশনের ম্যানেজার আলেক্সাজান্ডার হোয়েসলার, ইউরোপীয়ান প্রধান এন্ড্রিওসসহ তিন শতাধিক অতিথি।

এসময় বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স, ইউএস (বাংলাদেশ চ্যাপ্টার)-এর ভাইস প্রেসিডেন্ট রাজু আলীম বলেন, করোনাকালীন সময়ে যেভাবে বাংলাদেশের ১৭ কোটি মানুষকে সেবা দিয়েছে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান, সে হিসেবে সবাইকে পুরস্কৃত করতে পারলে ভালো লাগতো। তা তো আর সম্ভব নয়, সে কারণেই সীমিত আকারে আয়োজন করতে হয়েছে।

ঢাকা ওয়াসার মহাপরিচালক তাকসিম এ খান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীন, জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান, মেট্রোসেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, বিসিকের চেয়ারম্যান মোশতাক হাসান, বিকাশের সিইও কামাল কাদির, এসোসিয়েশন অব চার্ডার্ট সার্টিফায়েড একাউন্টেন্টস-এসিসিএ’র কান্ট্রি ম্যানেজার এহসানুল হক বাশার, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, জেনিথ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ডা. বেলাল উদ্দিন আহমেদ, আইগ্লোবাল ইউনিভার্সিটি এন্ড পিপলএনটেক এবং এনআরবি কানেক্ট টিভির চেয়ারম্যান ও সিইও আবু বকর হানিফ, ট্রাস্ট ব্যাংকের ব্যব্স্থাপনা পরিচালক ও সিইও ফারুক মঈনউদ্দিন আহমেদ, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরফান আলী, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স, ফুডপান্ডার ব্যবস্থাপনা পরিচালক আমবারীন রেজা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. যুবায়ের আহমেদ, রুপায়ন সিটির ব্যবস্থাপনা পরিচালক মাহির এ খান, উইমেন এন্ড ই-কমার্সের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, হারনেট টিভির সিইও আলিশা প্রধান এবং বেস্ট সিএসআর অ্যাওয়ার্ড পেয়েছেন নানজিবা খান।

বিশেষ অতিথিরা গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পুরস্কার প্রদান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ পাওয়ার কাপল অ্যাওয়ার্ড পেয়েছেন প্রফেসর ডা. মামুন আল মাহতাব/ প্রফেসর ডা. নুজহাত চৌধুরী, ববি হাজ্জাজ/রাসনা ইমাম, তাহসিন আমান/নুসরাত ফিরোজ আমান, মোস্তফা খালিদ পলাশ/ সাজিয়া ইসলাম অন্তন, শেহনাজ সামস/ সিগমা মেহেদী, প্রফেসর ইমরান রহমান/হুমায়রা খান এবং সালাউদ্দিন চৌধুরী/মাকসুদা চৌধুরী ।

পুরস্কার বিতরণী ছাড়াও প্রদর্শিত হয়েছে তথ্য চিত্র, শর্টফিল্ম দ্য আনওয়ানটেড টুইন। সিনেমার গানের সঙ্গে তাল মিলিয়ে মঞ্চে আলো ছড়িয়েছেন চিকিৎসক, অভিনেত্রী এবং মডেল জাকিয়া মুন। সেই সাথে লাইফস্টাইল প্রোডাক্ট মাহা’র লঞ্চিং করা হয়েছে। ছিলো ফ্যাশন শো, নাচ, গান, সেলিব্রিটি এনড্রোসমেন্টসহ অনেক চমক।

গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ডের জমকালো অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ডের ইভেন্ট পার্টনার ছিলো টেলিভিশন এন্ড প্রেস মিডিয়া(টেলিপ্রেস), কো পার্টনার ছিলো হারনেট টেলিভিশন এবং ইম্লিমেন্টেশন পার্টনার ছিলো দ্য ফ্লাগ গার্ল।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনার ভ্যাকসিন নিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ

পরবর্তী

এভাবে তো চলতে দেয়া যাবে না: নাজমুল হাসান

পরবর্তী
নাজমুল হাসান ও অন্য একজন ব্যক্তি, সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এভাবে তো চলতে দেয়া যাবে না: নাজমুল হাসান

বাংলাদেশের সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমাদের পেসাররা স্পিনারদের চেয়ে ভালো’

সর্বশেষ

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT