চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলার ১১৬তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ বলি। ৩০ মিনিটের বেশি সময় খেলে কুমিল্লার আরেক বলি রাসেলকে হারান তিনি। বলি খেলায় চট্টগ্রাম সিটি মেয়র ঐতিহাসিক লালদিঘী ময়দানকে আব্দুল জব্বার সওদাগর চত্ত্বর হিসেবে ঘোষণা দেন। খেলা উপলক্ষে বসেছে তিন দিনের বৈশাখী মেলা। মোবাইল অপারেটর গ্রামীণফোনের সহায়তায় হলো এবারের ঐতিহাসিক বলি খেলা।






