চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবির নতুন ক্যাম্পাসের নকশায় প্রধানমন্ত্রীর সন্তোষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৯
বাংলাদেশ
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর নতুন ক্যাম্পাস ও বিদ্যুৎ ব্যবস্থাপনা ইন্সটিটিউটের নকশা দেখে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন এ ক্যাম্পাস ও বিদ্যুৎ ব্যবস্থাপনা ইন্সটিটিউট কেরানীগঞ্জে নির্মিত হবে।

রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস ও বিদ্যুৎ ব্যবস্থাপনা ইন্সটিটিউটের নকশা দেখে সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয় স্থাপনে পর্যাপ্ত খেলার মাঠ এবং জলাশয়ের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী সেখানে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করার এবং পরিবেশ সংরক্ষণের ব্যাপারে যথাযথ মনোযোগ দেয়ারও আহ্বান জানান।

এসময় প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা ড. তৌফিক এলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান, জ্বালানী বিভাগের সচিব ড. আহমাদ কায়কাউস এবং জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম ছিলেন।

Reneta

সূত্র: বাসস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় চার সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

জুলাই ১৪, ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা সচিবের ছয় গ্রন্থের মোড়ক উন্মোচন

জুলাই ১৪, ২০২৬

ভোলায় বাড়ছে বোম্বাই বা নাগা মরিচের চাষ

জুলাই ১৪, ২০২৬

সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন: বিরোধীদলের ওয়াক আউট

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT