নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের টার্মিনাল-ওয়ান এবং টার্মিনাল-এইটে গোলাগুলির খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিমানবন্দর থেকে যাত্রীদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। বাতিল করা হয়েছে সবগুলো ফ্লাইট।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৯’টায় আট নম্বর টার্মিনাল থেকে প্রথম গুলির আওয়াজ পাওয়া যায়।
নিউ ইয়র্ক পোস্ট জানায়, টার্মিনালের একজন নারী যাত্রী এক বন্দুকধারীকে দেখেছেন বলে পুলিশকে জানিয়েছে।









