চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মের পর শোনা ভাষা মনে রাখে শিশু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৭
লাইফস্টাইল
A A

আমরা বেশিরভাগ সময়ই মনে করি, একটি শিশু জন্মের পর তেমন কিছুই বোঝে না। বা তখন তারা যা দেখে, যা শোনে বা যা শেখে তার অধিকাংশই বড় হতে হতে ভুলে যায়। বিশেষ করে কথা বা ভাষা জিনিসটা আয়ত্ব করাই সে শুরু করে বেশ কিছুটা বড় হওয়ার পর।

কিন্তু সাম্প্রতিক একটি গবেষণায় বেরিয়ে এসেছে তার উল্টো তথ্য। বিজ্ঞানীরা দেখেছেন, শিশুরা খুব ছোট অবস্থায়, এমনকি জন্মের প্রথম কয়েক মাস থেকেই তার আশপাশের ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে শুরু করে।

গবেষণাটি অনুসারে, আমরা দেশ ছেড়ে ভিন্ন ভাষার একটি দেশে গিয়ে জন্মের সময় শেখা ভাষাটি ভুলে গেলেও সেটি আসলে আমাদের মধ্য থেকে পুরোপুরি যায় না। ‘লুকোনো যোগ্যতা’ হিসেবে সেটি মস্তিষ্কে রয়ে যায়।

সাউথ কোরিয়ার সিউলে অবস্থিত হানইয়াং ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী গবেষণাটি পরিচালনা করেন। তারা ডাচ ভাষাভাষী প্রায় ৩০ বছর বয়সী এমন কিছু মানুষের ওপর পরীক্ষা চালান, যাদেরকে একেবারে ছোটবেলায় সাউথ কোরিয়া থেকে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে নিয়ে আসা হয়েছিল। তাদের কেউই আর কোরিয়ান ভাষা জানেন না এখন।

কিন্তু গবেষক দলটি হতবাক হয়ে লক্ষ্য করে, এত বছর পর কোরিয়ান ভাষা সামান্য শেখানোর পর ওই মানুষগুলো অপ্রত্যাশিতভাবে সঠিক উচ্চারণে কোরিয়ান ভাষা বলতে পারছেন।

দলটির প্রধান গবেষক ড. জিয়ুন চোই বলেন, শিশুরা জন্মের পর প্রথম দিকে যে ভাষা শেখে তা থেকে একেবারে বিচ্ছিন্ন হওয়ার বহু বছর পরও ওই ভাষার ওপর অবচেতনভাবেই তাদের একটা দখল থাকে। শিশুরা যদি বড় হয়ে মনে করে তারা ভাষাটি জানে না বা ভুলে গেছে, তারপরও।

Reneta

“গবেষণায় পাওয়া তথ্য নির্দেশ করে, ভাষা শিক্ষার জন্য প্রয়োজনীয় জ্ঞান মানবশিশু জন্মের প্রথম কয়েক মাসের মধ্যেই আয়ত্ব করে ফেলে,” বলেন ড. চোই, “যে জ্ঞান মাঝে ভুলে গেলেও পরবর্তীকালে আরেকবার ভাষাটির সঙ্গে পরিচিত করালেই প্রকাশ পায়।”

তাই শিশুদের ভাষার উৎকর্ষ সাধনের জন্য জন্মের পর থেকেই তাদের সঙ্গে বেশি বেশি কথা বলতে বাবা-মাকে পরামর্শ দিয়েছেন ড. চোই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভাষামাতৃভাষা
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT