চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মস্থানেই চিরনিদ্রায় শায়িত হবেন কবি আল মাহমুদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৯ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, শিল্প সাহিত্য
A A

শত শত মানুষের অংশ গ্রহণে সম্পন্ন হয়েছে সদ্য প্রয়াত কবি আল মাহমুদের নামাজে জানাজা। শনিবার দুপুরে প্রথমে প্রেসক্লাব ও পরবর্তীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কবির দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়। এদিকে শনিবার দুপুর পর্যন্ত কবির দাফন কোথায় হবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি তার পরিবার।

শনিবার কবি আল মাহমুদের জানাজা শেষে গণমাধ্যমকে তার পরিবার ও কবি আল মাহমুদের সহকারি কবি আবিদ আজম জানিয়েছেন, আগামি কাল (রবিবার) বাদ জোহর আল মাহমুদের ব্রাহ্মণবাড়িয়ায় তার গ্রামের বাড়িতে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যার পর গুরুতর অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় আল মাহমুদকে। প্রথমে সিসিইউ ও পরে আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার রাত ১১টা ৫ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি আল মাহমুদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন। পাঠকপ্রিয়তা পাওয়া ‘সোনালী কাবিন’ ছাড়াও কবি আল মাহমুদের রচনার মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ লোক লোকান্তর, কালের কলস, বখতিয়ারের ঘোড়া, একচক্ষু হরিণ, দোয়েল ও দয়িতা, নদীর ভিতরে নদী, বারুদগন্ধি মানুষের দেশ, সেলাই করা মুখ, তোমার রক্তে তোমার গন্ধ ইত্যাদি।

ছবি: রাজীন চৌধুরী

ট্যাগ: আল মাহমুদব্রাহ্মণবাড়িয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেনিসে মেসি

পরবর্তী

ডিপিএলে শীর্ষ ক্যাটাগরিতে যারা

পরবর্তী

ডিপিএলে শীর্ষ ক্যাটাগরিতে যারা

বাংলাদেশের ২৩ ছবি কলকাতায়

সর্বশেষ

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT