চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিয় জন্মভূমির পথে সাদেক হোসেন খোকার প্রাণহীণ দেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ন ০৬, নভেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ মেয়র, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা প্রয়াত সাদেক হোসেন খোকার মরদেহ দেশের পথে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টায় তার মরদেহ নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়।

বৃহস্পতিবার সকালে ফ্লাইটটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

মুক্তিযুদ্ধের সময় গেরিলা বাহিনী ক্র্যাক প্লাটুনের এই বীরযোদ্ধার মরদেহ দেশে পৌঁছানোর সেদিনই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এরপর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধার জন্য তার মরদেহ রাখা হবে।

জোহরের নামাযের পর নয়াপল্টনে দ্বিতীয় নামাজে জানাজার পর পর্যায়ক্রমে দক্ষিণ সিটি কর্পোরেশন, গোপীবাগের বাসভবন ও ধুপখোলা মাঠে জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

Reneta

মৃত্যুর পরের দিন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জ্যামাইকার মুসলিম সেন্টারে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়। সেখানে সাবেক এ মন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান প্রবাসী বাংলাদেশিরা।

সোমবার স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাদেক হোসেন খোকার।

কিডনির ক্যান্সারে আক্রান্ত খোকা দীর্ঘদিন ধরে নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

তিনি ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং বিএনপি সরকার গঠন করলে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

পরবর্তীতে ১৯৯৬ এবং ২০০১ সালেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং ২০০১ সালে তিনি মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

নির্বাচনে জয়লাভ করে ২০০২ সালের ২৫ এপ্রিল ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাদেক হোসেন খোকা।

Jui  Banner Campaign
ট্যাগ: অবিভক্ত ঢাকার শেষ মেয়রজানাজামরদেহসাদেক হোসেন খোকা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতীকী ছবি, এআই দিয়ে তৈরী

খেলা চলাকালীন মৌমাছির আক্রমণ, আম্পায়ারের মৃত্যু

ফেব্রুয়ারি ২১, ২০২৬

আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ফেব্রুয়ারি ২১, ২০২৬

সুপার এইটের ম্যাচ অফিসিয়ালদের তালিকায় বাংলাদেশের শরফুদ্দৌলা

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বঙ্গোপসাগর উপকূলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি

ফেব্রুয়ারি ২১, ২০২৬

প্রথমবারের মত ভাষা শহিদদের শ্রদ্ধা জানান জামায়াত নেতারা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT