চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীদের বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সেবা না দিতে ট্রাম্পের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫০ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোটি কোটি আমেরিকান নারীকে বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সেবা না দেয়ার সুযোগ দিয়ে নতুন এক নির্দেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই নির্দেশ অনুসারে, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী বা বীমা সংস্থা কর্তৃপক্ষ যে কোনো নারীকে যে কোনো সময় জন্মনিয়ন্ত্রণ সেবা দিতে অস্বীকৃতি জানাতে পারবে, যদি তাদের মনে হয় সেবাটি তাদের ‘ধর্মবিশ্বাস’ বা ‘নৈতিক মূল্যবোধ’কে আঘাত করে।

সাবেক ওবামা সরকারের সময় চলমান ‘ওবামাকেয়ার’ স্বাস্থ্যনীতিতে সাড়ে ৫ কোটির বেশি নারী বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত সব ধরণের সেবা বিনামূল্যে পেতেন। প্রেসিডেন্ট ওবামার নির্দেশের অধীনে কোম্পানিগুলো সেই সেবা দিতে বাধ্য ছিল। কিন্তু ক্ষমতা গ্রহণের আগেই এই বাধ্যবাধকতা মুক্তির পক্ষে আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। আর এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে দেখালেন তিনি।

ওবামাকেয়ারের অন্যতম প্রধান বৈশিষ্ট্যই ছিল সব ধরণের জন্মনিয়ন্ত্রণ পণ্য ও সেবা সুলভ করা। এই স্বাস্থ্যনীতির অধীনে যুক্তরাষ্ট্রের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও বাধ্য ছিল কর্মীদের প্রয়োজন অনুসারে বিনামূল্যে এ ধরণের সুবিধা দিতে।জন্মনিয়ন্ত্রণ সেবা-যুক্তরাষ্ট্র-ট্রাম্প

কিন্তু শুক্রবার দেশটির স্বাস্থ্য ও মানবিক সেবা (এইচএইচএস) বিভাগ জানায়, কোন সংস্থা বা সংগঠনগুলো এই বিনামূল্য গর্ভনিরোধক সুবিধা দেয়া থেকে বেরিয়ে আসতে বা অস্বীকৃতি জানাতে আগ্রহী তা পরিষ্কারভাবে জানাটা খুব জরুরি। নাম প্রকাশে অনিচ্ছুক এক এইচএইচএস কর্মকর্তা বিবিসি’কে বলেন, ‘আমরা বিভিন্ন সংগঠনকে তাদের ধর্মবিশ্বাস অনুযায়ী চলার সুযোগ দিতে চাই, যেন কেউ তাদের ধর্মবিশ্বাসের কারণে বৈষম্যের শিকার না হয়।’

যুক্তরাষ্ট্রের স্পিকার অব দ্য হাউজ এবং উইসকনসিন অঙ্গরাজ্যের ফার্স্ট ডিসট্রিক্ট কংগ্রেসম্যান পল রায়ান প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে ‘ধর্মীয় স্বাধীনতার পথে একটি দৃষ্টান্তমূলক দিন’ বলে অভিহিত করেছেন।জন্মনিয়ন্ত্রণ সেবা-যুক্তরাষ্ট্র-ট্রাম্প

তবে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে মার্কিন ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে অ্যামেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এবং ন্যাশনাল উইমেন’স ল’ সেন্টার। অনেক সিনেটরও এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন। পুরো দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ আকারে ছড়িয়ে পড়ছে এ প্রতিবাদ।

ট্যাগ: ওবামাকেয়ারজন্মনিয়ন্ত্রণডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত

পরবর্তী

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়ঙ্করতম হত্যাকাণ্ড: যেসব তথ্য এখনও অজানা

পরবর্তী
জনগণের মধ্যে আতঙ্ক ও বিশৃঙ্খলা, ভাঙচুরের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়ঙ্করতম হত্যাকাণ্ড: যেসব তথ্য এখনও অজানা

Bangladeshi man pointing at a large industrial facility with green fields in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানিতে ব্যক্তি উদ্যোগের বায়োগ্যাস কারখানায় দারুণ সাফল্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT