বিনোদন

জন্মদিনে স্ত্রী ‘ঢাকা অ্যাটাক’ দেখাতে নিয়ে এসেছে: কিসলু

জিয়াউল হাসান কিসলু

জিয়াউল হাসান কিসলু

জিয়াউল হাসান কিসলু। শিক্ষক, মুক্তিযোদ্ধা, নাট্যকর্মী। ‍শুক্রবার এই গুণী অভিনেতার জন্মদিন। আজ জন্মদিন হলেও তার আয়োজন শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার থেকেই। চ্যানেল আই পরিবার বেশ আড়ম্বরতার সাথে একদিন আগেই তার জন্মদিন উদযাপন শুরু করে। সাথে রয়েছে আজকের দিনের জন্য তার ভক্তদের, বন্ধুদের শুভেচ্ছাবার্তা। জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোনে কথা হলো তার সঙ্গে।

শুভ জন্মদিন

ধন্যবাদ।

কেমন আছেন?

ভীষণ ভালো।  জন্মদিনে ভক্তদের ভালোবাসায় আমি আবেগাপ্লুত। আর  চ্যানেল আই তো গতকাল থেকেই তা উদযাপন শুরু করে দিয়েছে(হা হা হা)।

কেমন উইশ পাচ্ছেন?

অনেক অনেক উইশ পাচ্ছি। সামনাসামনি, ফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক উইশ। আমার ফেসবুক ওয়াল সকলের শুভেচ্ছায় ভরে আছে।

আপনি তো গতবছর এই সময়ে সরকারি কলেজের শিক্ষক ছিলেন, এবার তাদের মিস করছেন না?

হ্যাঁ, অবশ্যই। আমার প্রিয় সহকর্মী ও ছাত্রদের মিস করছি। তারাও আমাকে উইশ করছে। ফেসবুকে আমার ছাত্র-ছাত্রীরা অনেক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে।

বৃহস্পতিবার চ্যানেল আই তারকাকথনে তাকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানানো হয়
বৃহস্পতিবার চ্যানেল আই ‘তারকাকথন’ অনুষ্ঠানে তাকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানানো হয়

রাত বারোটায় কী করলেন?

আমার এক ভাই আমেরিকা থেকে ফিরেছে। সে এবং আমার স্ত্রীসহ ঘরোয়াভাবে কেক কেটেছি। আমার বাচ্চারা দেশের বাইরে আছে। তারা সেসময় অনলাইনে ছিল। তারাও উইশ করেছে।

আজ সারাদিনের কী প্ল্যান?

আজ এই মুহূর্তে আমি আছি বসুন্ধরা সিটির স্টার সিনাপ্লেক্সে। আমার স্ত্রী আমাকে ‘ঢাকা অ্যাটাক’ ছবি দেখাতে নিয়ে এসেছে। সে আমাকে লাঞ্চ করাবে এবং টুকটাক কেনাকাটাও করে দিবে (হা হা হা)। বিকেলে আমরা দু’জন একটু ঘুরতেও বের হবো। এরপর রাতে অভিনেতা শহীদুল আলম সাচ্চুর বাসায় ডিনার করবো। সবমিলিয়ে বেশ টাইট সিডিউল।

আপনাকে আবারও জন্মদিনের শুভেচ্ছা এবং ধন্যবাদ। 

আপনাকেও ধন্যবাদ।

বিষয়:জন্মদিন জিয়াউল হাসান কিসলু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…