চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে ভক্তদের পাগলামো দেখে নীরবে কাঁদি, বাবা-মা গর্বিত হয়

নাহিয়ান ইমননাহিয়ান ইমন
১০:৪৫ পূর্বাহ্ন ২৮, মার্চ ২০২১
বিনোদন
A A

জীবনে আরও এক নতুন বছরে পা রাখলেন সুপারস্টার শাকিব খান। রবিবার (২৮ মার্চ) জনপ্রিয় এ চিত্রনায়কের জন্মদিন। দেশ-প্রবাসের কোটি ভক্ত বিশেষ এ দিনে শাকিবকে শুভেচ্ছা ও দোয়া জানান। ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগের নানা মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করে; এটি তার হৃদয় ছুঁয়ে যায়। সেই অনুভূতি নাড়া দেয় শাকিব খানের বাবা মায়ের মনেও!

পাবনায় চলমান ‘অন্তরাত্মা’ সিনেমা শুটিং স্পটে চ্যানেল আই অনলাইনের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে শাকিব খান বলেন, আমাকে যারা ভালোবাসে প্রতিবছর জন্মদিন এলে তারা নানাভাবে উদযাপন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ রাখলেই ইমোশনাল হয়ে পড়ি। ভক্তরা নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ জানায়, বিষয়টি আমার কাছে অত্যন্ত সুখের। মাঝেমধ্যে দেখে নীরবে কাঁদি। আমার বাবা মাও গর্বিত হয়।

শাকিব খান আরও বলেন, সব ফ্যানদের সাথে ‘ফেইস টু ফেইস’ দেখা করা সম্ভব না। তারা নিজেরাও জানে হয়তো কখনও সরাসরি পরিচিত হতে পারবে না। কিন্তু বছরের পর বছর আমাকে অন্ধের মতো ভালোবাসে। কতকিছু যে করে আমার জন্য! একা একা যখন এগুলো দেখি আমার চোখ ভিজে যায়। ওদের এসব পাগলামো আমাকে কাজের অনুপ্রেরণা দেয়। নইলে এতদিন হয়তো আমার কাজের গতিপথ পরিবর্তন হতো! সবসময় বলি আমি ওদেরই জন্য, যাদের জন্য আজকের আমি।

তাই জন্মদিনে ভক্তদের বিভিন্ন পাগলামি ও অনুভূতি প্রকাশের ধরণ দেখে শাকিব খানের কাছে তার জন্মদিন হয়ে ওঠে বিশেষ দিন। তার ভাষায়, ফ্যানদের জন্যই দিনটি আমার কাছে ‘ভেরি স্পেশাল’। এছাড়া তেমন কিছু মনে হয় না।

Reneta

এবারের জন্মদিনে নতুন কোন ‘মোটিভেশন’ অনুভব হচ্ছে জানতে চাইলে শাকিব খান বলেন, যে ইন্ডাস্ট্রিতে কাজ করেছি সাফল্য পেয়েছি। ভবিষ্যতে অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করলেও সাফল্য আসবে ইনশাআল্লাহ। মানুষ গর্বের সাথে বলবে উনি আমাদের শাকিব খান। পরিশ্রম ও সততা রেখে ভালো কাজ করলে গন্তব্য বা সাফল্য অবশ্যই ধরা দেবে। ভালো কাজে বাধা আসবে। তাই বলে থেমে যাওয়া যাবেনা। যে পারে শত প্রতিকূলতার মধ্য দিয়েও এগিয়ে যেতে পারে। এটা আমার সবচেয়ে বড় মোটিভেশন। সাথে মানুষের ভালোবাসা তো আছেই।

জন্মদিনে ঢাকায় থাকা হলে লাইট ক্যামেরার বাইরে শাকিব খানের নিজের বাসায় বিশেষভাবে পালন করা হয়। শুধু কেক কাটার মধ্যে তা সীমাবদ্ধ থাকে না।

শাকিব খান বলেন, মায়ের সাথে আমার একমাত্র ছোটবোন অন্যরকম আয়োজন করে। সেই আয়োজনের বড় অংশ জুড়ে থাকে আমার পছন্দের সব খাবার। তারা স্পেশালভাবে নিজে খাবার রান্না করে খাওয়ায়। তাদের দুজনের রান্নার ফ্যান আমি।

তবে এবারের জন্মদিনে ঢাকায় থাকা হচ্ছে না ‘কিংখান’র। তিনি আছেন পাবনা সদরে। এখানে আসন্ন ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’র শুটিং করছেন। সোহানী হোসেনের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। জন্মদিন উপলক্ষে প্রযোজক সোহানী হোসেন বিশেষ চমক দেন শাকিব খানকে, যা এ নায়ক কখনও ভুলবেন না বলে জানিয়েছেন।

পাবনা রত্নদ্বীপ রিসোর্টে সরেজমিনে দেখা যায়, রাত সাড়ে ১১ টায় সোহানী হোসেন নিজ হাতে নানা পদের সুস্বাদু খাবার রান্না করে আনেন শাকিব খানের জন্য। ১২ টা ১ মিনিটে দুটি হাতি ও ব্যান্ডপার্টি, সমগ্র রিসোর্টে আলোকসজ্জা ও শাকিবের ব্যানারে মুড়িয়ে মাধ্যমে শাকিবকে জাঁকজমকপূর্ণ আয়োজনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কেক কাটেন। যা দেখে শাকিব খান বিস্মিত হন।

লেখিকা ও প্রযোজক সোহানী হোসেন বলেন, শাকিবকে আমার নিজের ভাই মনে করি। খুব অল্প সময়ে যতটুকু পেরে করেছি। সময় বেশি হলে হয়তো তাকে তার জন্মদিনে অন্যভাবে সারপ্রাইজ দিতে পারতাম। রাত ১২ টায় বেশি কিছু করতে পারিনি বলে রবিবার (বিকেলে) গেটটুগেদার আয়োজন করেছি।

ছবি: নাহিয়ান ইমন

Jui  Banner Campaign
ট্যাগ: অন্তরাত্মাপাবনালিড বিনোদনশাকিব খানসোহানী হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT