চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে প্রধানমন্ত্রীকে ক্রিকেটারদের শুভেচ্ছা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটাররা। নিজেদের ফেসবুক পেজে ছবি পোস্ট তো করেছেনই পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় ভিডিও বার্তায় অংশ নেন মাশরাফী-সাকিব-তামিম-মুশফিক-মুমিনুলরা।

সাবেকদের মধ্যে ছিলেন আকরাম খান, নাইমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরেন সবাই। ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করেন তারা।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সোমবার দুপুরে বিসিবি দোয়া মাহফিলের আয়োজন করে। পরে একাডেমি মাঠে এতিম শিশু ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ কার্যক্রমে অংশ নেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ছিলেন বিসিবির কয়েকজন পরিচালকও।

Banglabid

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রীকে যা বলেছেন ক্রিকেটাররা

মাশরাফী বিন মোর্ত্তজা: ক্রিকেট ও ক্রিকেটারদের দুর্দিনে আপনি সবসময়েই সামনে ছিলেন এবং এগিয়ে এসেছেন। আশা করি আপনি ক্রিকেটের সঙ্গে এভাবেই থাকবেন। আপনার দীর্ঘায়ু কামনা করছি। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী।

সাকিব আল হাসান: মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ দীর্ঘায়ু দান করেন। আপনি যেভাবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আশা করবো আরও অনেক বছর আমাদের পথনির্দেশনা ও দিক নির্দেশনা দিয়ে যাবেন। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।

Reneta

আকরাম খান: ১৯৯৬ সালে কিন্তু ক্রিকেট এত জনপ্রিয় ছিল না। আমার মনে আছে ৯৬ তে আমরা এসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার পর আপনি আমন্ত্রণ জানিয়ে প্রত্যেককে এক লাখ টাকা দিয়েছিলেন। যেটি সরকারের পক্ষ থেকে প্রথম এত বেশি টাকা পাওয়া প্রথম আমাদের জন্য। তারপর ১৯৯৭ সালের কথা তো সবারই মনে আছে। আপনি আমাদের ডেকে এনে যে অভ্যার্থনা দিয়েছিলেন।তা আমরা জীবনে ভুলতে পারব না। সবচেয়ে বড় অবদান হলো সে অনুষ্ঠানের পর প্রত্যেকের ঘরে ঘরে ক্রিকেট কী জিনিস সেটা সবাই বুঝেছিল। তারপর বাংলাদেশে ক্রিকেট এক নম্বর খেলা হিসেবে আছে এখন পর্যন্ত। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটে সবারই অবদান আছে তার মধ্যে আপনার অবদান হলো অন্যাতম। আজ আপনার জন্মদিনে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করছি।

মুশফিকুর রহিম: মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনি সবসময় আমাদের জন্য এক অনুপ্রেরণা। তাই এই বিশেষ দিনে আপনার দীর্ঘ জীবন কামনা করছি।

নাইমুর রহমান দুর্জয়: ২০০০ সালের ১০ নভেম্বর প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেখানে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। কিন্তু তার আগে একটা প্রেক্ষাপট ছিল যে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি। এবং সে প্রাপ্তিতে সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করেছেন তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আজ উনার জন্মদিনে সে কথাকে স্মরণ রেখে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ করে ক্রিকেটে এমনি আরও অনেক অবদানের ‍যিনি নেতৃত্ব দিয়েছেন সেই মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।

তামিম ইকবাল: মাননীয় প্রধানমন্ত্রী একজন সত্যিকারের ক্রীড়াপ্রেমি। আমাদের ভালো-খারাপ সবসময়ই তাকে আমরা পাশে পাই। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী। আপনি আমাদের সবসময়ের অনুপ্রেরণা।

মোস্তাফিজুর রহমান: মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনি সবসময় আমাদের জন্য অনুপ্রেরণা। সবসময় সুস্থ থাকেন, বাংলাদেশ ক্রিকেট দলের পাশে থাকেন এই দোয়া করি।

খালেদ মাহমুদ সুজন: মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনি যেভাবে বিগত বছরগুলোতে ক্রিকেট দলকে উৎসাহ দিয়ে গেছেন আশা করি আগামীতে সে রকম উৎসাহ আমরা পাব। পরিশেষ আপনার সুস্থ ও দীর্ঘজীবন কামনা করছি।

মাহমুদউল্লাহ রিয়াদ: আপনি আমাদের সকলের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ইনশাআল্লাহ আপনার অনুপ্রেরণায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করছি।

মুমিনুল হক: মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমরা দেশে ও দেশের বাইরে যখন খেলি আপনি সবসময়ই আমাদের খেলার খোঁজ-খবর রাখেন।এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আপনার দীর্ঘ সুস্থ জীবন কামনা করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭৪তম জন্মদিনজাতীয় ক্রিকেট দলপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা বেড়েছে

পরবর্তী

ই-ভ্যালির ব্যাংক হিসাবে লেনদেনে বাধা নেই

পরবর্তী

ই-ভ্যালির ব্যাংক হিসাবে লেনদেনে বাধা নেই

টাইগারদের জন্য নতুন করে সুরক্ষা বলয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আজ দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আগস্ট ২২, ২০২৬

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT