চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে দীঘি বললেন ‘ভালোবাসা ছাড়া জীবনে কিছু চাই না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ন ২৬, অক্টোবর ২০২১
বিনোদন
A A

শিশুশিল্পী থেকে নায়িকা বনে যাওয়া দীঘির জন্মদিন মঙ্গলবার (২৬ অক্টোবর)। প্রতিবছর বিশেষ দিনটিতে নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করেন দীঘি। কাজ থাকলেও এ দিন সবকিছু থেকে তিনি দূরে থাকেন। যেমনটা এবারও করেছেন।

বর্তমানে দীঘি সরকারি অনুদানের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। তবে নিজের জন্মদিন উপলক্ষে ছুটি নিয়েছেন।

চ্যানেল আই অনলাইনকে দীঘি বলেন, এবারের জন্মদিনেও নিজের মতো করে সময় কাটাচ্ছি। জন্মদিনের জন্য এক দিনের ছুটি নিয়েছি। আজকে আমার ছুটির দিন। নিজের মতো করে সময় কাটাচ্ছি। ঘনিষ্টজনদের নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছি।

জন্মদিনের প্রথম প্রহর থেকেই বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা পাচ্ছেন দীঘি। সবার এমন ভালোবাসায় আপ্লুত বলেও উল্লেখ করে তিনি।

দীঘি বলেন, ভালোবাসা ছাড়া জীবনে কিছু চাই না। সবাই আমাকে যেভাবে ভালোবাসেন এই ভালোবাসা নিয়েই সামনে আগাতে চাই। জন্মদিনে যারা শুভেচ্ছা জানাচ্ছেন তাদের প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। আমার জন্য সবাই দোয়া করবেন।

দীঘির মা প্রয়াত অভিনেত্রী দোয়েল। জন্মদিনের মায়ের সঙ্গে স্মৃতি টেনে দীঘি বলেন, ছোটবেলায় এক জন্মদিনে মা তখন অসুস্থ ছিলেন। হাসপাতাল থেকে তাকে বাসায় আনা হয়। ঘুম থেকে উঠে মাকে বলেছিলাম আমার জন্মদিনের কথা। মা প্যারালাইজড ছিলেন। আমার জন্মদিনের কথা শুনে ইশারায় কাছে ডেকে চুমু দিয়েছিলেন। জীবনের সেরা উপহার সেটা। খুব মিস করি মাকে।

Reneta

২০০৬ সালে দীঘি প্রথম অভিনয় করেন ‘কাবুলিওয়ালা’ সিনেমায়। সেবারই শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ওঠে তার হাতে। এরপর ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘এক টাকার বউ’ সিনেমা দু’টিতেও দীঘি অর্জন করেন জাতীয় পুরস্কার। নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। আরেকটি সিনেমা করেছেন ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।

Jui  Banner Campaign
ট্যাগ: কাবুলিওয়ালাচাচ্চু আমার চাচ্চুচ্যানেল আইতুমি আছো তুমি নেইদীঘিনায়িকাপ্রার্থনা ফারদিন দীঘিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT