চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে অধরা ‘গুরু’ জেমস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৮
বিনোদন
A A
জেমস

শুধুমাত্র গানের জন্য বাবার সঙ্গে অভিমান করে ঘর ছেড়েছিল এক কিশোর। এরপর গানকে লালন করেছেন মনের মধ্যে। একসময় সাফল্য নিজে এসে ধরা দিয়েছে তার কাছে। তিনি দেশের জনপ্রিয় ব্যান্ডদল ব্যান্ড নগর বাউল এর কর্ণধার এবং ভোকালিস্ট মাহফুজ আনাম। জেমস নামেই উপমহাদেশে পরিচিত। কিংবদন্তি এই রকস্টার শুধুই জেমস নামে নন, ভক্তদের কাছে তিনি আবার শুধুই গুরু। আজ ২ অক্টোবর সেই বাউণ্ডুলে কিশোরের ৫৪ তম জন্মদিন।

সোমবার দিবাগত রাত ১২টায় জন্মদিনের কেক কাটেন জেমস। তবে মঙ্গলবার সারা দিন ব্যক্তিগত ব্যস্ততা দেখিয়ে ভক্ত অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে না পারায় দুঃখপ্রকাশ করেন তিনি। বিষয়টি চ্যানেল অনলাইনকে জানিয়েছেন জেমসের ঘনিষ্ঠজন। বলেছেন, জেমস ভাই তার ভক্তদের সোমবার রাতেই তার বাসায় ডেকে নেন এবং রাত ১২ টায় ঘরোয়া পরিবেশে কেক কাটেন। প্রতি বছর রাতে কেক কাটার পরও ২ অক্টোবর দিন ব্যাপী জেমসের বারিধারার স্টুডিওতে দিনভর ভক্ত অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, কিন্তু এবার তিনি আগেই দুঃখপ্রকাশ করে ব্যক্তিগত কারণ দেখিয়ে দিনের বেলার সমস্ত আয়োজন বাতিল করেন।

জেমস
সোমবার দিবাগত রাত ১২টায় জন্মদিনের কেক কাটেন জেমস

১৯৬৪ সালের এই দিনে পৃথিবীতে এসেছিলেন জেমস। জেমসের জন্ম নওগাঁয়, তবে তিনি বেড়ে উঠেছেন চট্টগ্রামে। সেখানে থাকা অবস্থায় জেমস ব্যান্ড সংগীতের প্রেমে পড়েন। কিন্তু সরকারি কর্মচারী বাবার ছেলের সেই প্রেমে সাড়া ছিল না। ক্লাস নাইনে পড়া অবস্থায় বাবা যখন বুঝলো ছেলের দ্বারা পড়াশোনা সম্ভব নয় তখন ঘর থেকে তাকে বের করে দেওয়া হয় জেমসকে।

এই জেমসের নতুন ঠিকানা হয় চট্টগ্রামের আজিজ বোর্ডিং। আর এই আজিজ বোর্ডিং হয়ে ওঠে তার গানের জগত। সেখানে থেকেই তার সঙ্গীতের ক্যারিয়ার শুরু হয়। কিছু বন্ধুদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ফিলিংস নামক একটি ব্যান্ড। ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকাল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন। চট্টগ্রাম থেকে শুরু হওয়া ব্যান্ডদল ফিলিংস এর মাধ্যমে তিনি প্রথমে খ্যাতি অর্জন করেন। বাংলা ভাষায় তিনিই প্রথম সাইকিডেলিক রক শুরু করেন।

পরবর্তীতে জেমস ফিলিংস ব্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম দেন নগর বাউল। আর সেই নগর বাউল থেকেই জেমস বাংলা ব্যান্ড সংগীতে সৃষ্টি করেছেন ইতিহাস। জন্ম দিয়েছেন বহু জনপ্রিয় অনেক গান। গিটার বাজানোতেও দারুণ পটু নগর বাউলের জেমস শুধু বাংলাদেশেই তুমুল জনপ্রিয় নয়। ভারতেও রয়েছে জেমসের তুমুল জনপ্রিয়তা। কণ্ঠ দিয়েছেন বলিউড গানেও। জেমস সংগীত শিল্প হলেও করেছেন মডেলিং। ফটোগ্রাফার হিসাবেও রয়েছে তার খ্যাতি।

এছাড়া জেমস রেড ডট এন্টারটেইনমেন্ট নামক একটি প্রডাকশন হাউস পরিচালনা করেন। গানের মত তারায় তারায় রটিয়ে যাক জেমসের জীবনের সফলতা। সেই সাথে এ প্রজন্মের গুরুর হাত ধরে বাংলা ব্যান্ড গান ছড়িয়ে যাক বিশ্বজুড়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগর বাউলমাহফুজ আনাম জেমসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যার্তদের খাদ্য ও পানি পাঠাচ্ছে ঢাকায় ওআইসিভুক্ত ১৮ দেশের প্রতিনিধিরা: প‍্যালেস্টাইন রাষ্ট্রদূত

জুলাই ১৫, ২০২৬

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পর্যায়ক্রমে মেরামত করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

ওসমান হাদি হত্যা মামলায় সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল ২০ আগস্ট

জুলাই ১৫, ২০২৬

এসব কারণেই লিওনেল মেসি সবার চেয়ে আলাদা

জুলাই ১৫, ২০২৬

বাসযোগ্য নগর গড়তে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর বিকল্প নেই: মির্জা ফখরুল

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT