চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনেও শুটিংয়ে ব্যস্ত শাকিব খান

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
৯:৪৮ পূর্বাহ্ন ২৮, মার্চ ২০১৭
বিনোদন
A A
শাকিব খান

শাকিব খান

শাকিব খান। চলচ্চিত্রে এ সময়ের সবচেয়ে সফল নায়ক। ঢালিউডের ‘কিং খান’। তার জনপ্রিয়তা এখন শুধু বাংলাদেশেই নয়, ছড়িয়ে পড়েছে ভারতের কলকাতায়ও। কারণ যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছেন তিনি। ব্যস্ত আর মেধাবী এই চিত্রনায়কের আজ জন্মদিন।

শাকিব খান জানান, আজ জন্মদিনেও তিনি শুটিংয়ে ব্যস্ত থাকতে হবে তাকে। ২৬ মার্চ পর্যন্ত সাভারের গলফ ক্লাবে ‘অহংকার’ ছবির গানের শুটিং করেছেন। গতকাল সোমবার তিনি কলকাতায় যান রাজিব বিশ্বাসের পরিচালনায় একটি ছবির শুটিংয়ে অংশ নিতে। যাওয়ার আগে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমার কাছে কাজটাই মুখ্য। অনেক ছবির প্রযোজক আমার ওপর নির্ভর করে বসে আছেন। টাকা লগ্নী করেছেন আমাকে বিশ্বাস করে। একদিন শুটিং বন্ধ মানে অনেক টাকার ক্ষতি। তাই জন্মদিন উদ্‌যাপনের চেয়ে আমার কাছে প্রযোজকের স্বার্থই এখন বড়। প্রযোজক বাঁচলে বাংলা চলচ্চিত্র বাঁচবে।’

এই মুহুর্তে আর কোন কোন ছবিতে অভিনয় করছেন? শাকিব খান বলেন, ‘কয়েকটি ছবির কাজ চলছে। “নবাব” ছবির কাজ শেষ হচ্ছে। “সত্তা”র প্রচারণায়ও অংশ নিতে হবে। আরও কয়েকটি ছবিতে অভিনয় করার কথা হচ্ছে।’

শিগগির মুক্তি পাচ্ছে শাকিব ও পাওলি দাম অভিনীত ‘সত্তা’ ছবিটি

১৯৭৯ সালের এই দিনে নারায়ণগঞ্জে জন্ম শাকিব খানের। তার আসল নাম মাসুদ রানা। পরবর্তীতে ১৯৯৯ সালের ২৮ মে সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ ছবিতে অভিষেক হয় শাকিব নামে। যদিও তার অভিনীত প্রথম ছবি আবুল খায়ের বুলবুলের ‘সবাইতো সুখী হতে চায়’।

শাকিব খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলা হয় এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ ছবিটি। এছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো— ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘কোটি টাকার কাবিন’, ‘ডাক্তার বাড়ি’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘১ টাকার বউ’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘বলব কথা বাসর ঘরে’, ‘কোটি টাকার প্রেম’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘ভালোবাসা আজকাল’, ‘সুভা’, ‘এইতো প্রেম’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু’, ‘সম্রাট’ ও ‘মেন্টাল’, ‘শিকারী’। মুক্তির অপেক্ষায় আছে বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, কালাম কায়সারের ‘মা’,  আবদুল মান্নানের ‘পাঙ্কু জামাই’ ও হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’। এখন পর্যন্ত তার অভিনীত দুই শতাধিক ছবি মুক্তি পেয়েছে।

শাকিব খান সবচেয়ে বেশি অভিনয় করেছেন অপু বিশ্বাসের সঙ্গে, ৭০টি ছবিতে। এছাড়া তিনি মৌসুমী, শাবনূর, পপি, মুনমুন, ময়ূরীর সঙ্গেও সমান সফল। শাকিব খান সেরা অভিনেতা হিসেবে ২০১০ ও ২০১২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ও ‘খোদার পরে মা’ ছবির জন্য। এছাড়া অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

শাকিব খান
Reneta

প্লেব্যাকও করেছেন শাকিব তার চলচ্চিত্র ক্যারিয়ারে। যে গানগুলোতে তিনি কণ্ঠ দিয়েছেন সেগুলো হলো— ‘মনের জ্বালা’ ছবিতে ‘আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায়’ গানে আর ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ ছবির গান ‘ও প্রিয় আমি তোমার হতে চাই’। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পরপর দুবার নির্বাচিত সভাপতি হয়েছেন।

শাকিব খানের জন্মদিনে চ্যানেল আই অনলাইন পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।

শাকিব খান অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি ছবির পোস্টার :

https://www.youtube.com/watch?v=XoxS4OGOMy0

Jui  Banner Campaign
ট্যাগ: শাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনের জরিমানা, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

দেশে আর পাতানো নির্বাচন হবে না: সিইসি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ঢাকা-১১ আসনে ভোট দিলেন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী, দেশের মানুষ ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT