চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্ডিসে আক্রান্তের ঝুঁকি বাড়ছে, পানি পানে সতর্কতার পরামর্শ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৭ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৯
- সেমি লিড, স্বাস্থ্য
A A

দেশে হেপাটাইটিস-ই ভাইরাসে আক্রান্ত হয়ে জন্ডিসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছে এ বিষয় নিয়ে গবেষণা করা সংগঠন হেপাটলজি সোসাইটি।

এই রোগ থেকে প্রতিকার পেতে সংগঠনটির পক্ষ থেকে রাজধানীসহ দেশবাসীকে পানি পানে সর্বোচ্চ সতর্ক হওয়াসহ বেশ কয়েকটি পরামর্শ দেয়া হয়েছে।

শনিবার রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এ শঙ্কা প্রকাশ করা হয়।

সংগঠনের সভাপতি অধ্যাপক মবিন খানের সভাপতিত্বে সেমিনারটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. শাহিনুল আলম। বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপন করেন
বিএসএমএমইউর লিভার বিশেষজ্ঞ ডাক্তার সাইফুল ইসলাম এলিন।

সেমিনারে বলা হয়, অধ্যাপক মবিন খানের নেতৃত্বে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রতিবছর মে মাস থেকে সেপ্টেম্বর মাসে হেপাটাইটিস-ই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়। যা বাংলাদেশের জন্ডিস হিসেবে পরিচিত।

এই রোগের অতীতের প্রভাব উল্লেখ করে বিএসএমএমইউর লিভার বিশেষজ্ঞ ডা. শাহিনুল আলম বলেন, গত বছরের ঠিক এই সময় চট্টগ্রাম মহানগরীতে হেপাটাইটিস ই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। এবং কয়েক জনের প্রাণহানিও ঘটেছিল তখন।

Reneta

তিনি বলেন, বছরের এ সময় বৃষ্টির কারণে শহর এলাকায় পানি সরবরাহ দূষিত হওয়ার সংখ্যা বেড়ে যায়। আবার গরমের কারণে মানুষের যত্রতত্র অনিরাপদ পানির শরবত পান করার প্রবণতা বেড়ে যায়। ফলে জন্ডিসের প্রকোপ বেশি হয়। তবে গ্রামের চেয়ে শহরে এর প্রভাব বেশি।

বাংলাদেশ জন্ডিসের মূল কারণ হেপাটাইটিস ই ভাইরাস উল্লেখ করে হেপাটলোজি সোসাইটির সাধারণ সম্পাদক বলেন, এ বছর গরমের মাঝেই রমজান মাস। এ কারণে ই ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা অনেকাংশে বেড়ে যাবে। এটি বড় উদ্বেগের বিষয়।

বৃষ্টির সময় শহরের সুয়ারেজ লাইন থেকে পানির লাইন দূষিত হয়। ২০০৪ সালে বন্যার পর ঢাকা শহরে ব্যাপক আকারে একিউট ভাইরাল হেপাটাইটিস ছড়িয়ে পড়ে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয় এক হাজারেরও বেশি ছাত্র আক্রান্ত হয়। এমনকি এক ছাত্রের মৃত্যু হয়েছে তখন।

বাংলাদেশে হেপাটাইটিস ই ভাইরাসের কারণে ৫০ থেকে ৭০ ভাগ একিউট ভাইরাল হেপাটাইটিস (জন্ডিস) হয়ে থাকে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারডেম হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সংগঠনটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক গোলাম আযম।

তিনি বলেন, হেপাটাইটিস ই ভাইরাস আক্রান্তদের ৪ ভাগের ৩ ভাগ লোকই কর্মক্ষম জনগোষ্ঠীর। অর্থাৎ এদের বয়স ২০ থেকে ৫০ বছর। এই ভাইরাসে একবার আক্রান্ত হলে ১৫ থেকে ৪৫ দিন বিশ্রাম নিতে হয়।

এই ভাইরাসে সাধারণভাবে মৃত্যুর হার শতকরা এক ভাগেরও কম। কিন্তু গর্ভবতী মায়েরা আক্রান্ত হলে মৃত্যুর হার ৮০ শতাংশ। তবে এই ভাইরাসের ক্ষতির দিক তুলে ধরে এর থেকে রক্ষা পাওয়ার ৬ টি পরামর্শ দিয়েছে সংগঠনটি।

পরামর্শ হিসেবে বলা হয়-

১. বিশুদ্ধ পানি পান ও ব্যবহার নিশ্চিত করা। পানি ৩০ মিনিট ফুটিয়ে অথবা বিশুদ্ধ করে পান করতে হবে।

২. হোটেলে বা ঘরে বাসি খাবার বর্জন করতে হবে।

৩. রাস্তার খোলা জায়গায় শরবত খাওয়া বন্ধ করতে হবে।

৪. খাওয়ার আগে ও মল ত্যাগের পরে সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে।

৫. বাসার পানির ট্যাংক চার মাস পর পর ব্লিচিং পাউডার মিশ্রিত পানি দিয়ে পরিষ্কার করতে হবে।

৬. চোখ হলুদ হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্ডিসহেপাটোলজি সোসাইটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শপথ নিতে যাচ্ছেন ঐক্যফ্রন্টের আরও চার এমপি

পরবর্তী

দেড় শ’ বছর আগের বর্ণবাদী মন্তব্যের জেরে স্কুলের নাম পরিবর্তন

পরবর্তী

দেড় শ’ বছর আগের বর্ণবাদী মন্তব্যের জেরে স্কুলের নাম পরিবর্তন

‘বোলাররাই এবারের বিশ্বকাপ জেতাবে’

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের সমাপনী মঞ্চ মাতাবেন টম ক্রুজ-শাকিরাসহ একঝাঁক তারকা

জুলাই ১৯, ২০২৬

ফুটবলের আনন্দ ও উন্মাদনাকে রঙিন করে রাখে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুলাই ১৯, ২০২৬

পরিবেশ রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে: প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT