তুমুল জনপ্রিয় ‘হ্যারি পটার’ খ্যাত নন্দিত লেখক জে কে রাওলিং এর কাহিনী থেকে নির্মিত হচ্ছে সিনেমা। আর সেখানে অভিনয়ে রাজি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপ। ভক্তদের কাছে এ যেন দারুণ এক সুখবরই বটে। এমনিতেই জনি ডেপের অভিনয়ের বেশ ভক্ত রাওলিং নিজেও। তাই নিজের ছবিতে তাকে পেয়ে একটু বেশিই উচ্ছ্বসিত তিনি।
নিজ ওয়েব সাইটে এ নিয়ে একটি বার্তাও লিখেছেন তিনি। ‘আমি সত্যিকার অর্থেই খুব আনন্দিত’। ‘ফ্যান্টাস্টিক বিটস’ সিরিজের পরবর্তী ছবিতে জনি ডেপকে পেয়ে।
এদিকে রাওলিংস-এর এ বার্তা প্রকাশ পাওয়া মাত্র ভক্তদের চাপে ওয়েবসাইটটি ক্রাশ করেছে।
জানা গেছে, নতুন এ ছবিটির কাহিনী নির্মিত হয়েছে জে কে রাওলিংস-এর সাথে প্রেসের সম্পর্ককে ঘিরে। বিশ্বব্যাপী হ্যারি পটারের জনপ্রিয়তা সব সময়ই অবিশ্বাস্য। শিশুদের কাল্পনিক জগত সৃষ্টিতে চমৎকার ভূমিকা রেখেছে সাত খন্ডে প্রকাশিত ‘হ্যারি পটার’। আর এই বই জে কে রাওলিংকে দিয়েছে বেস্ট সেলার লেখিকার মর্যাদা। -দ্যা গার্ডিয়ান








