চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনস্বাস্থ্য বিষয়ক বিনামূল্যের নানা কোর্সের তথ্য দিচ্ছে ‘নো পে এমপিএইচ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ২০, জুন ২০১৯
স্বাস্থ্য
A A

বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিষয়ক দক্ষকর্মীর চাহিদা বাড়ছে, সেইসঙ্গে জনপ্রিয় হচ্ছে জনস্বাস্থ্য বিষয়ে শিক্ষা চর্চা। বেশ ব্যয়বহুল এই শিক্ষার জন্য বাংলাদেশে রয়েছে হাতেগোনা কিছু শিক্ষা প্রতিষ্ঠান। তবে বিশ্বজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা বিষয়ক প্রতিষ্ঠানে বিনামূল্যে এই বিষয়ে শিক্ষার সুযোগ রয়েছে। বিনামূল্যে সেইসব শিক্ষার অনলাইন তথ্য দেশের জনগণের মধ্যে ছড়িয়ে দিতে যাত্রা শুরু করেছে ফেসবুক গ্রুপ ‘নো পে এমপিএইচ’।

নো নিড টু পে ফর এমপিএইচ এর সংক্ষিপ্ত রূপ হলো নো পে এমপিএইচ। বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিভিন্ন সংস্থার লার্নিং পোর্টাল ব্যবহার করে কিভাবে জনস্বাস্থ্য বিষয়ে দক্ষতা অর্জন করবেন, ওই গ্রুপে সে সম্পর্কে নিয়মিত তথ্য দেওয়া হয়। চিকিৎসক, ডিপ্লোমা চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারী, মাঠ কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন ওই গ্রুপে।

গ্রুপের সকল সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানের কোর্স-কর্মশালায় অংশগ্রহণ করে নিজেদের পছন্দমত সময়ে কোর্স শেষ করে ‘অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট’ অর্জন করতে পারছে বলে এই গ্রুপ দিনে দিনে জনপ্রিয় হচ্ছে। কয়েকজন অ্যাডমিন মডারেটর ছাড়াও বিভিন্ন কোর্স সম্পন্ন করা অনেকে এই গ্রুপে আগ্রহী শিক্ষার্থী-সাধারণের তথ্য চাহিদা পূরণ করে যাচ্ছেন।

গ্রুপের প্রতিষ্ঠাতা সৈয়দ জাহেদ হোসেন বলেন, “নো পে এমপিএইচ প্রতিষ্ঠা করাই হয়েছে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে জনস্বাস্থ্য সচেতনতা ও শিক্ষায় উৎসাহিত করে তোলার লক্ষ্য নিয়ে। একটি দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তিই পারে একটা সুস্থ দেশ গড়ে তুলতে। টিউশন ফি এর অভাবে যারা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেন নি, পেশাগত জীবনে এই শুন্যতা তাদের উন্নতির অন্তরায় যাতে না হয়ে, তাদের অন্যতম শক্তিতে পরিণত হয় সেটাই আমাদের উদ্দেশ্য।”

সবার জন্য উন্মুক্ত এই গ্রুপে যেকেউ যোগদান করে জনস্বাস্থ্য বিষয়ে নিজেকে দক্ষ ও উন্নত মানের শিক্ষায় শিক্ষিত করতে পারেন। গ্রুপের পাশাপাশি নো পে এমপিএইচ নামে একটি ব্লগসাইটও চালু রয়েছে। গ্রুপের বিভিন্ন সদস্যদরে লেখা বিভিন্ন আর্টিকেল, এই ব্লগসাইটে প্রকাশ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনস্বাস্থ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আমাদের অনেককে ভুল প্রমাণ করেছেন ফারুকী’

আগস্ট ৮, ২০২৬

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা সম্পর্কে যা জানা গেল

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

কাকে লক্ষ্য করে সৌদি-পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT