চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনস্বার্থকে প্রাধান্য দিতে সেনাবাহিনীর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩০ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাথে জনগণের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন: দায়িত্ব পালনকালে আপনাদের জনস্বার্থ ও জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।

আজ মঙ্গলবার সকালে যশোর সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোরের ৬ষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠানে আবদুল হামিদ একথা বলেন।

রাষ্ট্র ও সরকার জনগণের কল্যাণে কাজ করার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি সেনাবাহিনীর প্রতি জাতীয় নিরাপত্তার দিকটি দেখার পাশাপাশি জনগণের সুখ-দুঃখে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Banglabid

সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ সেনাবাহিনীর জওয়ানদের প্রতি শ্রদ্ধাচার কৌশল যথাযথভাবে প্রতিপালন এবং সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন। তিনি বলেন: আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে, জনগণের কষ্টার্জিত অর্থে রাষ্ট্রের সকল ব্যয় নির্বাহ এবং বিভিন্ন উন্নয়ন কাজ পরিচালিত হয়।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোরের সদস্যরা যুদ্ধকালে বিভিন্ন যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য দায়িত্ব পালন করে। সেনাবাহিনীর সদস্যরা বিশেষ করে সিগন্যাল কোরের সদস্যগণ তাদের পেশাদারিত্ব ও দক্ষতার উন্নয়নের মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষাসহ সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হবেন বলে রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন। আধুনিক যুদ্ধ কৌশলের বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি এবং উন্নত যোগাযোগ সরঞ্জামাদির সঠিক ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার প্রয়োগ অত্যন্ত জরুরি।

তিনি বলেন, বর্তমান সরকার প্রযুক্তি নির্ভর আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে অগ্রাধিকার প্রদান করছে। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের দৃষ্টান্ত উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ ও বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে কার্যকরভাবে এর সুবিধা উপভোগ করতে শুরু করেছে।

Reneta

তিনি আরও বলেন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তির আধুনিকায়নের লক্ষ্যে ফোর্সেস গোল ২০৩০-এর আওতায় সেনাবাহিনীতে সাইবার ওয়ারফেয়ার গ্রুপ, ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার ইউনিট ও স্ট্রাটেজিক ট্রান্সমিশন ইউনিট ইত্যাদি অন্তর্ভুক্তির পরিকল্পনা গৃহীত হয়েছে, যা ভবিষ্যতে সেনাবাহিনীর সমরশক্তি ও যোগাযোগ সক্ষমতা আরো সুসংহত করবে।

দেশে-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোরের বহুবিধ কার্যক্রমের উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ‘সিগন্যাল কোরের সদস্যরা সেনাবাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সেনাবাহিনীর সিগন্যাল কোরকে গৌরবময় ঐতিহ্যের অংশিদার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই বাহিনীর সদস্যরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দেশ ও দেশের জনগনকে রক্ষা করেছে। রাষ্ট্রপতি যশোর সেনা নিবাসের শহীদ ক্যাপ্টেন আব্দুল হামিদ প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজে রাষ্ট্রপতি সালাম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভুইয়া, শেখ অফিল উদ্দিন,এমপি, মেজর জেনারেল (অব.) ড.নাসির উদ্দিন, এমপি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন, কূটনীতিকবৃন্দ, সিগন্যাল কোরের সাবেক ও বর্তমান কর্মকর্তাগণ, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাষ্ট্রপতিসেনাবাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে আড়াইগুণেরও বেশি: তথ্যমন্ত্রী

পরবর্তী

মিরপুরে বৃদ্ধা ও গৃহকর্মীর লাশ উদ্ধার

পরবর্তী
নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে বৃদ্ধা ও গৃহকর্মীর লাশ উদ্ধার

ব্যাংক

‘ব্যাংকিং বুথ’ এখন থেকে ওই ব্যাংকের ‘উপশাখা’

সর্বশেষ

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT