স্ব স্ব মন্ত্রণালয়ের মাধ্যমে সারাদেশে উন্নয়নের ধারা ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশে দারিদ্র্যতা হ্রাস পেয়েছে। এখন কেউ গরীব নেই সবাই যার যার অবস্থান থেকে উন্নত হচ্ছে আর সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশ।
শনিবার জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থানের দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একটা সময় ছিলো কিছু দেশ বাংলাদেশকে অবহেলার চোখে দেখতো সেসব দেশ এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে দরিদ্র্যের হার কমেছে। এখন সবাই স্বয়ংসম্পূর্ণ। শিক্ষায় বাংলাদেশ এখন উন্নত একারণে সরকার বিশেষ ভাবে শিক্ষায় নজর দিয়েছে। বছরের প্রথমদিনেই বিনামূল্যে সারাদেশে বই বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হচ্ছে। যাতে ছেলে-মেয়েরা পড়াশুনায় আরো বেশি আগ্রহ হয়।
প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার জনসেবা করতে এসেছে এতিমদের টাকা চুরি করতে আসেনি। তাই এ দেশে কোনো এতিম থাকবে না। একজন মানুষও ফুটপাতে থাকবে না। সরকার তাদের বাসস্থান বিনামূল্যে করে দিচ্ছে।
শেখ হাসিনা আরো বলেন, আর্থ সামাজিক উন্নয়নের জন্য ‘একটি খামার, একটি প্রকল্প’ হাতে নেওয়া হয়েছে। যাতে এক ইঞ্চি জমিও বিনা আবাদে না থাকে। এতিমদের জন্য ছোট নিবাস, প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সরকার করে দিয়েছ।







