ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটে তৈরি হওয়া জনরোষের মধ্যে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের মন্ত্রিসভার ২৬ জন সদস্য পদত্যাগ করেছেন।
বিবিসি জানিয়েছে, ইতোমধ্যেই ২৬ জন মন্ত্রীই পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং তার ভাই রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে তাদের নিজ নিজ পদে বহাল রয়েছেন।
গতকাল রোববার শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন সাংবাদিকদের জানান, মন্ত্রিসভার মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর ছেলে নমাল রাজাপাকসে, তিনি পদত্যাগপত্র জমা দিয়ে এক টুইট বার্তা প্রকাশ করেন। যেখানে বলা হয় তিনি আশা করছেন এই সিদ্ধান্ত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে জনগণ ও সরকারের জন্য স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়তা করবে।
গত কয়েকদিন ধরে বিক্ষোভকারীরা কারফিউ অমান্য করে বেশ কয়েকটি শহরে রাস্তায় নেমে পড়ে।
১৯৪৮ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এখন সবচেয়ে বড় অর্থনৈতিক সঙ্কটে পড়েছে।










