চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনরোষের আগে শুদ্ধি অভিযান!

সারওয়ার-উল-ইসলামসারওয়ার-উল-ইসলাম
১:১৬ অপরাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০১৯
মতামত
A A

‘লোম বাছতে যেন আবার কম্বল উজাড় না হয়ে যায়।’
কথাটা বেশ রসিয়েই বললেন একজন মাঝবয়েসী স্কুল শিক্ষক।

সাম্প্রতিক সময়ের বেশ আলোচিত খবর হচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে বাদ দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এখন আর অভিযোগ বলা কতটুকু ঠিক হবে সেটাও ভেবে দেখার দরকার। কারণ যিনি সিদ্ধান্ত নিয়েছেন এই দুজনকে বাদ দেয়ার ব্যাপারে, তিনি জেনে বুঝে এবং পুরোপুরি নিশ্চিত হয়েই সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশের কোথায় কী হচ্ছে, কোথায় ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ কিংবা মূল আওয়ামী লীগের নেতাকর্মীরা কী পরিমাণে দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে তার পুরো খবর রাখা সম্ভব না প্রধানমন্ত্রীর পক্ষে। তবে তিনি চেষ্টা করেন খবরাখবর রাখার। তার আশেপাশের দু-একজন মানুষের কাছ থেকে জেনে যান ঠিকই।
ভাবা যায়, কমিটি করে দেয়ার এক বছরের মাথায় ছাত্রলীগের প্রধানদের এই অবস্থা!

প্রধানমন্ত্রী এও বুঝে গেছেন টানা তিনবার ক্ষমতায় থাকায় অনেকের ভেতর ভাব এসে গেছে। অনেকের ব্যাপারেও আকারে ইঙ্গিতে বলেছেন, ভাল হয়ে যাবার জন্য।

এই ভাব কি একদিনে এসেছে? আসেনি। আশকারা পেতে পেতে আজকের এই অবস্থায় এসে উপনীত হয়েছে। এদের গডফাদারদের আগে চিহ্নিত করতে হবে। যাদের কেউ কেউ প্রধানমন্ত্রীর আশেপাশেই থাকেন। যারা নিজেদের প্রয়োজনে আজকে যারা অস্ত্র উঁচিয়ে ঘোরাফেরা করে, তাদেরকে ব্যবহার করেছে। টাকার দরকার? বস্তায় বস্তায় ভরে টাকা দিয়ে এসেছে, এমন অভিযোগও আছে।

সেই টাকা কোথায় থেকে এসেছে, কেউ খোঁজ করার প্রয়োজন মনে করেনি। পার্টি চালানোর কথা বলে কিংবা দলের কোনও অনুষ্ঠানে টাকা লাগবে, অমুক এত, তমুক এত টাকার ব্যবস্থা করো। মুহুর্তেই চলে এসেছে টাকা। সেই টাকা কার বুকে অস্ত্র ঠেকিয়ে আনা হলো, কোন ব্যবসায়ীর গাঁট কেটে আনা হলো- তা প্রশ্ন করার প্রয়োজন অনুভব করেনি।

Reneta

আর সেই সুযোগে একেকজন ফুলে ফেঁপে আজ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। অস্ত্র তো তাদের পকেটেই শোভা পাবে।

এখনো সময় আছে, সারাদেশের বড় বড় নেতাকর্মীদের এবং কেন্দ্রীয় পর্যায়ে কার কত সম্পদ আছে সেই খবর নেয়া প্রয়োজন। তা না হলে মানুষের মন বিষিয়ে উঠলে আন্দোলনে বাতাস দেওয়ার লোকের অভাব নেই দেশে। জনরোষ তৈরি হবার আগে শুদ্ধি অভিযান চালানোর ব্যবস্থা নিতে হবে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগশুদ্ধি অভিযান
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহান

মার্চ ১৩, ২০২৬

মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার

মার্চ ১৩, ২০২৬

এসএসসি ও পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

মার্চ ১৩, ২০২৬

ঢাকায় “রমাদান ক্যালিগ্রাফি কনটেস্ট ২০২৬” প্রদর্শনী

মার্চ ১৩, ২০২৬

দীন-ইসলামের স্বার্থে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি: ছারছীনার পীর

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT