চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জনবিচ্ছিন্নরাই চা চক্রে ঐক্য খোঁজে’

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৩:০৩ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০১৫
রাজনীতি
A A

‘যাদের ভোটারদের কাছে যাওয়ার ক্ষমতা নেই, যারা জনবিচ্ছিন্ন, তারাই বিকল্প উপায়ে ক্ষমতায় যেতে সময় সময়ে ‘ঐক্যের’ কথা বলে। দেশের জনগণ শান্তিতে আছে, তাই ভ্রান্তি ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা সফল হবে না। সিভিল সোসাইটি কিংবা অন্য কারো কাঁধে চেপে ক্ষমতায় আসার দিনও শেষ’।

‘জাতীয় ঐক্য’ গড়তে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চা চক্রের সমালোচনা করে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন।

ড. কামালের সাম্প্রতিক চা চক্রের তীব্র সমালোচনা করে এই আওয়ামী লীগ নেতা বলেন, যারা ভোটের মাঠে বিলুপ্ত প্রায়, তারাই জনবিচ্ছিন্ন হয়ে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের বিরুদ্ধে গণতন্ত্র হরণের অভিযোগ তুলছে। জাতীয় ঐক্যের নামে অপরাজনীতির ছক কষছে চায়ের টেবিলে।

অবশ্য এমন উদ্যোগে আওয়ামী লীগ মোটেও চিন্তিত নয়। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়ারও প্রয়োজন নেই বলে মনে করে ক্ষমতাসীন দলটি। কারণ তাঁর এমন কথা, উদ্যোগ আলোচনা দেশের মানুষ আগেও দেখেছে। সেগুলো সফল হয়নি বরং এক সময়ে দেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল জনগণের কাছে অনেক আগেই গ্রহণযোগ্যতা হারিয়েছেন বলে মনে করেন আফজাল।

তিনি বলেন, সামরিকতন্ত্রের জোরে ক্ষমতায় জেঁকে বসা মেয়াদউত্তীর্ণ তত্ত্বাবধায়ক সরকারকে ড. কামাল বাহবা দিয়েছিলেন। আরও বেশিদিন রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চেয়েছিলেন সেই অনির্বাচিত সরকারকে। একটা অগণতান্ত্রিক সরকারকে বৈধতা দেয়া কারও মুখে গণতন্ত্রের বুলি মানায় না।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আরও বলেন, আজ দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন চা চক্রের নামে কুচক্রীমহল একজোট হয়ে ক্ষমতায় যাওয়ার পেছনের দরজা খুঁজছে মন্তব্য করেন। তবে তাদের এমন ভাবনা বোকার স্বর্গে বসবাস ছাড়া আর কিছুই নয়। জনগণ এখন অনেক সচেতন হয়েছে।

Reneta

গতকাল রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় ঐক্য’ নিয়ে আলোচনার জন্য ড. কামাল কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে চা চক্রে বসার আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে কামালের সূচনা বক্তব্যে নানা প্রস্তাবনা উঠে আসলেও শেষে কোনো রকম আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়। এর কয়েক মাস আগে ড. কামালের নেতৃত্বে ‘জাতীয় ঐক্য উদ্যোগ’ নামের একটি জোট গঠনের চেষ্টা কার্যত: ব্যর্থ হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগজাতীয় ঐক্যড. কামাল হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বায়ুচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

জুলাই ২৯, ২০২৬

যেভাবে সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
রাজনীতির ছত্রছায়ায় বিস্তার; ৩২ মামলার আসামি অবশেষে র‍্যাবের জালে

পাতি মাস্তান থেকে শীর্ষ সন্ত্রাসী: কে এই লেদু হাসান?

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৯, ২০২৬

পাকিস্তানে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, হারিয়েছে স্বর্ণ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT