চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রতিনিধিদের মানসিকতার ভয়ঙ্কর রূপ

মৌসুমী সুলতানামৌসুমী সুলতানা
৫:৩৭ অপরাহ্ন ১৮, জানুয়ারি ২০১৮
মতামত
A A
নির্বাচন

ভোট আসছে। ধীরে ধীরে শীত কমছে। কিন্তু একটি ‘ভয়ঙ্কর’ কথা কিছুতে আমি ভুলতে পারছি না। কয়েকদিন আগে চ্যানেল আই অনলাইনে শীতবস্ত্র নিয়ে একটি মতামত কলাম লিখেছিলাম। সেটা লিখতে গিয়ে চ্যানেল আইয়ের বিভিন্ন জেলা প্রতিনিধিদের কাছে একটি প্রশ্ন করি। সেই প্রশ্নের জবাবে ওই ‘ভয়ঙ্কর’ উত্তর পেয়েছিলাম। ‘অমন শীতে জনপ্রতিনিধিরা কেন অসহায় মানুষদের জন্য ত্রাণ নিয়ে এলাকায় যায়নি?’ প্রায় সব জেলার প্রতিনিধিদের কাছে এই একটি প্রশ্ন করি আমি। তাদের প্রায় সবাই বলেছেন, নমিনেশন না পেলে জনপ্রতিনিধিরা এলাকায় ঢুকতে চাচ্ছেন না। তাদের একটাই কথা আগে নমিনেশন পাই। খুব স্বাভাবিক। ভোটে দাঁড়াতে হলে নমিনেশন পেতে হবে।

পরের বিষয়টুকু কোনোভাবেই স্বাভাবিক নয়। আমাদের জনপ্রতিনিধিদের মানসিকতার ভয়ঙ্করতম চিত্রের বহিঃপ্রকাশ। আমরা ভোটাররা কাকে ভোট দিচ্ছি? তাকে, যিনি আমার অসহায় সময়ে নমিনেশনের দোহাই দিয়েছেন। আমার গরীব মানুষ যখন কষ্ট পাচ্ছে, তিনি তখন ‘অযথা টাকা খরচে’র বিষয়টি নিয়ে ভেবেছেন। আপনি যাই বলুন না কেন, আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদই কিন্তু এমন। সৈয়দ আশরাফের মতো যারা অন্যরকম আছেন, তারা ঢাকার শেষ সম্বল বিক্রি করে স্ত্রীর চিকিৎসা করান। বাকিরা করান লুটের টাকায়। সেদিন শুনলাম কোনো এক ছাত্রনেতা পদ পাওয়ার পর কোটি কোটি টাকা খরচ বিলাসবহুল বাড়ি কিনেছেন। কেউ একজন আবার ব্যাংকের সহমালিকও! সম্ভব। এও সম্ভব। নামটা যে বাংলাদেশি রাজনীতি! এতো গেল রাজনীতিবিদদের কথা।

কিন্তু যদি বলি, দলের প্রধানরা কী করছেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাার্টি, অথবা বাম দলগুলো? তারা তাদের নেতা কর্মীদের কেন নির্দেশ দেননি যে, যার যা আছে তাই নিয়ে এলাকায় ছুটে যেতে। মিডিয়ার কল্যাণে ছাত্র রাজনীতিবিদদের দেখি রাজপথে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্র হাতে ছুটে যেতে। কিন্তু অসহায় মানুষগুলোর জন্য এসব টগবগে যুবকদের শীতবস্ত্র নিয়ে ছুটে যেতে দেখেছেন কেউ? দলের প্রধানরা কি এটা বলতে পারে না যে মানুষের দুঃসময়ে যারা এলাকায় কাজ করবেন না। তাদের নমিনেশন দেয়া হবে না। তাহলে? তাহলে নিশ্চয়ই আমাদের সাবেক এবং বর্তমান জনপ্রতিনিদের টনক নড়তো। সব দায়িত্ব তো আর প্রধানমন্ত্রীর না। এখানে শীতবস্ত্র একটি ‘রূপক’ মাত্র।

এই ঘটনা দেশের রাজনীতিবিদদের নিয়ে আমার মনোজগতে বড় প্রভাব ফেলেছে। বাঙালির ইতিহাস বলে, আমরা ঝড়ে এক সাথে। রোদে এক সাথে। প্লাবনে এক সাথে। কিন্তু আমাদের ভয়ঙ্কর রাজনীতিবিদরা সেই ইতিহাস আমাকে অস্বীকার করতে বাধ্য করছে। আমার অবচেতন মন সেই সব রূপকথা ভুলে যেতে বলছে। কিন্তু আমি তা চাই না। কিছুতে ভুলতে চাই না। আমি স্মরণ করতে চাই শাহ আব্দুল করিমের সেইসব দিন, ‘কে হবে মেম্বার, কে বা গ্রাম সরকার, আমরা কি তার খবরও লইতাম, হায়রে আমরা কি তার খবরও লইতাম।’

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Jui  Banner Campaign
ট্যাগ: জনপ্রতিনিধিনির্বাচনশীতশীতবস্ত্র বিতরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে  ইশতেহার ঘোষণা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, ছবি: বিএনপির ফেসবুক লাইভ থেকে নেওয়া।

ইশতেহারে যেমন ঢাকার স্বপ্ন দেখছেন তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিএনপির ইশতেহারে ক্রীড়া বিষয়ে যা আছে

ফেব্রুয়ারি ৬, ২০২৬

প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনোদন ও সংস্কৃতি নিয়ে যা আছে বিএনপির ইশতেহারে

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT