অর্থনীতি

জননিরাপত্তা খাতে বরাদ্দ ২২ হাজার ৬৫৮ কোটি টাকা

বাংলাদেশের পুলিশ ও র‍্যাব সদস্যরা নিরাপত্তা প্রস্তুতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

জননিরাপত্তা খাতে বরাদ্দের ছবি, পুলিশ ও র‍্যাব সদস্যরা নিরাপত্তা প্রস্তুতিতে. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরে জননিরাপত্তা বিভাগের সক্ষমতা বাড়াতে বরাদ্দ করা হয়েছে ২২ হাজার ৬৫৮ কোটি টাকা। যা গত অর্থবছরের চেয়ে ৪৪৪ কোটি টাকা বেশি।

‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শিরোনামে করোনাভাইরাসের সঙ্কটময় পরিস্থিতিতে টিকে থাকা ও অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশা সামনে রেখে আওয়ামী লীগের তৃতীয় মেয়াদের দ্বিতীয় বছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে বৃহস্পতিবার উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের জন্য এ বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

জননিরাপত্তা খাতে বিগত ২০১৯-২০ অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ২২ হাজার ২১৪ কোটি টাকা। বিগত অর্থবছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ৪৪৪ কোটি টাকা।

বিষয়:২০২০-২১ অর্থবছরের বাজেট জননিরাপত্তা বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…