চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জনগণ যেন নেতৃত্ব বেছে নিতে পারে, সেজন্যই সংলাপ’, সংলাপের সূচনায় প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: জনগণ যেন নেতৃত্ব বেছে নিতে পারে, সেজন্যই সংলাপ। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। যাতে জনগণ তাদের নেতৃত্ব খুঁজে নিতে পারে। কিভাবে সেই নেতৃত্ব খুঁজে নিতে পারে সেটাই এই সংলাপের লক্ষ্য।

একাদশ জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দল এবং জোটগুলোর সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলের চলমান সংলাপের দ্বিতীয় দিনে গণভবনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: অনেক ঘাত প্রতিঘাত ও বাধা অতিক্রম করে আমরা গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রেখেছি। জনগণের কল্যাণে কাজ করছি। দেশ এগিয়ে নিচ্ছি। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক, এটাই আমরা চাই। গণতান্ত্রিক ধারা বজায় থাকলে, দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে। আমরা সেই সুযোগ সৃষ্টি করতে চাই। গণতান্ত্রিক ধারা অব্যাহত ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এ ধারা অব্যাহত থাকুক এবং উন্নয়নের গতি সচল থাকুক।

সংলাপে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। অপর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অংশ নিচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ২২ সদস্য।

শুরুতে যুক্তফ্রন্টের ১৫ সদস্যের প্রতিনিধি দলের অংশ নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ২১ জন অংশ নিচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার ড. কামাল হোসেনের নেতৃত্বাধী জাতীয় ঐক্যফ্রন্ট গণভবনে সংলাপে অংশ নেয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাযুক্তফ্রন্টসংলাপসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT