চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণ আবার পাল তোলা নৌকায় রূপসী বাংলায় ঘুরে বেড়াক: হাইকোর্ট

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৩:০১ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৯
- সেমি লিড, আদালত
A A

প্রচুর অর্থের বিনিময়ে দেশ-বিদেশে হাওয়াই জাহাজে ঘুরে না বেড়িয়ে বাংলার জনগণ আবার পাল তোলা নৌকায় রূপালী-রূপসী বাংলাকে দেখতে ঘুরে বেড়াক, সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন হাইকোর্ট।

দেশের নদীগুলোকে জীবন্ত সত্তা এবং লিগ্যাল পারসন ঘোষণার ঐতিহাসিক রায়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

হাইকোর্ট তার রায়ে বলেছেন: ‘আমাদের নদীগুলো চলুক নিরবধি। জোয়ার-ভাটায় নদীগুলো তার ভিন্ন-ভিন্ন রূপ দেখাতে থাকুক। মাঝি-মাল্লারা মনের সুখে আবার নদীতে প্রাণ খুলে ভাটিয়ালি গান গেয়ে উঠুক। বাংলার দামাল ছেলেরা নদীতে মনের সুখে আবার দাপাদাপি করুক। মৎস্যজীবীদের মুখে হাসি আবার ফিরে আসুক। পানির ছলাৎ-ছলাৎ শব্দে নৌকার মাঝিরা নিশ্চিন্তে ঘুমাক। আর প্রচুর অর্থের বিনিময়ে দেশ-বিদেশে হাওয়াই জাহাজে ঘুরে না বেড়িয়ে বাংলার জনগণ আবার পাল তোলা নৌকায় রূপালী-রূপসী বাংলাকে দেখতে ঘুরে বেড়াক।’

আদালত রায়ে বলেন: ‘দূষণ ও দখলের নামে নদীকে হত্যা করা আমাদের সকলের সম্মিলিত আত্মহত্যার নামান্তর। নদীকে হত্যা করার অর্থ হলো বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে হত্যা করা। আর নদী দূষণ ও দখলকারীরা দেশের শত্রু, স্বাধীনতার শত্রু, মানবতার শত্রু এবং সভ্যতাকে হত্যাকারী।’

রায়ে হাইকোর্ট আরো বলেন: ‘রাষ্ট্র হচ্ছে পরিবেশ, প্রকৃতি, জীব-বৈচিত্র, সমুদ্র, নদ-নদী, পাহাড়, খাল-বিল, হাওর-বাঁওড়, ঝিল এবং সকল উন্মুক্ত জলাভূমি, বোন এবং বন্যপ্রাণীর রক্ষার ট্রাস্টি। এখানে জনগণ হলো আমানতকারী এবং রাষ্ট্র হল আমানত গ্রহীতা। তাই রাষ্ট্র কোনো অবস্থায়ই জনগণের এই আমানত খেয়ানত করতে পারে না।’

রায়ে হাইকোর্ট আরো বলেন: ‘মানবজাতি কর্তৃক প্রণীত আইন মানার কোনো বাধ্যবাধকতা বা আবশ্যকতা প্রকৃতির নাই। বরং মানবজাতি অতিঅবশ্য প্রকৃতির সকল প্রকার নিয়ম নীতি মেনে চলতে বাধ্য। সুতরাং আমাদের মনে রাখতে হবে, অন্ধ হলে প্রলয় বন্ধ হবে না। আমরা মানবজাতি অপরাধ করব আর প্রকৃতি নিশ্চুপ থাকবে এটা আশা করা যায় না। আমরা মানব জাতি যে পরিমাণ অপরাধ করব প্রকৃতিও আমাদের সে পরিমাণ শাস্তি দিবে। সুতরাং, মানবজাতিকে রক্ষা করতে হলে অনতিবিলম্বে প্রকৃতিকে তার যথাযথ মর্যাদা দিতে হবে, অর্থাৎ প্রকৃতিকে তার আইনগত অধিকার প্রদান করতে হবে। কারণ, প্রকৃতির আইনগত অধিকার স্বীকার করে আমরা কোন দয়া শোধ করছি না। বরং আমরা মানবজাতি নিজেদের রক্ষা করছি মাত্র। তাই যত দ্রুত প্রকৃতিকে আইনগত অধিকার ও মর্যাদা দেয়া হবে ততই মানবজাতির জন্য মঙ্গল।’

Reneta

এর আগে তুরাগ নদ রক্ষায় মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিটের চূড়ান্ত শুনানি নিয়ে চলতি বছর হাইকোর্ট নদীকে জীবন্ত সত্তা এবং লিগ্যাল পারসন ঘোষণা করে রায় দেন। এরপর পূর্ণাঙ্গ সেই রায় প্রকাশিত হয়। হাইকোর্টে রিটের পক্ষে লড়েন আইনজীবী  মনজিল মোরসেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেশনদীহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি— পার্থক্য গড়ে দেয়া কিংবদন্তি

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা

জুলাই ১৭, ২০২৬
অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT