প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ পুলিশকে এমন এক সুপ্রশিক্ষিত বাহিনী হিসেবে গড়ে উঠতে হবে, যারা মানুষের পাশে থেকে আস্থা-বিশ্বাস অর্জন করে কাজ করবে।
মুজিববর্ষ উদ্যাপনে দেশের সব থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য হেল্পডেস্ক এবং গৃহ হস্তান্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এ উদ্যোগের মাধ্যমে নারী, শিশু ও বয়স্কদের আরো দ্রুত প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হলো।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মুজিববর্ষ উপলক্ষে দেশের ৬৫৯টি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবায় স্থাপিত সার্ভিস ডেস্ক স্থাপন করা হয়েছে।
৫১৯টি থানায় গৃহহীনদের জন্য নির্মাণ করা বাড়ি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রম উদ্বোধন করেন।
পরে দেশের বিভিন্ন স্থানে যুক্ত হয়ে হেল্পডেস্কে কর্মরত ও সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।







