চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের সুবিধা-অসুবিধা সরকারকে জানানো দলের দায়িত্ব: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১০:১৪ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৬
রাজনীতি
A A

দেশের জনগণের সুবিধা-অসুবিধা সরকারকে জানানো দলের দায়িত্ব উল্লেখ করে সমস্যা চিহ্নিত করে তা সরকারকে জানাতে দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার গণভবনে আওয়ামী লীগের নবগঠিত সভাপতিমণ্ডলীর বৈঠকে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দলের দায়িত্ব হচ্ছে জনগণের সুবিধা-অসুবিধা চিহ্নিত করে সরকারকে জানানো। সরকার আর্থ-সামাজিক উন্নয়ন করবে, দল সরকারকে সহযাগিতা করবে।’

শেখ হাসিনা আরও বলেন, ‘জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন। এখন আমাদের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

২২ ও ২৩ অক্টোবর ২০তম জাতীয় কাউন্সিলের পর এটি প্রেসিডিয়াম সদস্যদের প্রথম বৈঠক। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্যাহ, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, আব্দুর রাজ্জাক, ফারুক খান, আবদুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন ও পীযূষ কান্তি ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

বিদেশে থাকায় উপস্থিত হতে পারেন নি সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও বর্তমান প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফ।

Reneta

আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি প্রতিষ্ঠান মন্তব্য করে বৈঠক শেষ হাসিনা সদ্য সমাপ্ত সম্মেলন শান্তিপূর্ণভাবে সফল হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT