জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধান সংস্কার টেকসই হবে না। রাজধানীর বাংলামোটরে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আলাদা বৈঠকে নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের বিচার দৃশ্যমান হতে হবে বলে মত দিয়েছে ইসলামী আন্দোলন, এবি পার্টি ও এনসিপি।







