চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের বিরুদ্ধে করা মামলা তুলে নেবেন এরদোগান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তাকে অপমান করার অভিযোগে দায়ের করা সব মামলা তুলে নেবেন। সম্প্রতি ব্যর্থ সেনা অভ্যুত্থানের সময় তার পক্ষে জনগণের একাত্মতা দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

এ বছরের শুরুর দিকে প্রকাশিত হিসাব অনুসারে, তুরস্কের প্রায় ২ হাজার মানুষ এরদোগানকে অপমান করার মামলায় লড়ছে। 

প্রেসিডেন্সিয়াল প্যালেসে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট বলেন, ‘আমাকে যারা অসম্মানজনক অপমান করেছে, এ ব্যাপারে তাদের সবার বিরুদ্ধে চলমান মামলা আমি তুলে নেব।’ একে ভালো মানসিকতা প্রকাশের একটি ধরণ বলে উল্লেখ করেন তিনি।

তবে অভ্যুত্থান প্রচেষ্টার সময় তার নেয়া পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বজুড়ে তিরস্কার ও আক্রমণের সমালোচনা করে সবাইকে এরদোগান বলেন, ‘কেউ কেউ আমাদের উপদেশ দিচ্ছেন। তারা বলছেন তারা আমাদের নিয়ে দুশ্চিন্তায় আছেন। আমি তাদের বলব, নিজের চরকায় তেল দিন! নিজে কী করেছেন সেদিকে নজর দিন।’

‘ইউরোপীয় ইউনিয়ন বা পশ্চিমের একজন মানুষও আমাদের সান্ত্বনা দিতে আসেনি। সেসব দেশ বা তাদের নেতারা, যারা তুরস্কের গণতন্ত্র, আমাদের জনগণ বা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন, তারা ওই বিদ্রোহীদের ভাগ্য নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন। এরা আমাদের বন্ধু হতে পারেন না,’ ক্ষোভ নিয়ে বলেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল কয়েকজন সেনানায়কের কথা উল্লেখ করে বৃহস্পতিবার বলেছিলেন, তাদেরকে জেলে রাখলে তা তুরস্ক ও আমেরিকার মধ্যকার সামরিক সহযোগিতামূলক সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। এ বক্তব্যের চরম নিন্দা করে প্রেসিডেন্ট এরদোগান জেনারেল ভোটেল ‘অভ্যুত্থান পরিকল্পনাকারীদের পক্ষে’ বলে দাবি করেন।

Reneta

প্রেসিডেন্সিয়াল প্যালেসের ওই অনুষ্ঠানে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম জানান, তুরস্ক সরকার সামরিক বাহিনী থেকে যুক্তরাষ্ট্রে থাকা ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে জড়িত সব উপাদান মুছে ফেলতে সফল হয়েছে তুরস্ক সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুরস্ক সেনা বিদ্রোহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাস্টবিনের গন্ধে নাকাল

পরবর্তী

জনগণের বিরুদ্ধে করা মামলা তুলে নেবেন এরদোগান

পরবর্তী

শ্বশুরবাড়ির ৪০ সদস্যকে সামলাচ্ছেন মাহি

শ্বশুরবাড়ির ৪০ সদস্যকে সামলাচ্ছেন মাহি

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT