চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের দৃষ্টি ফেরাতে জাফর ইকবালকে হত্যাচেষ্টা: বিএনপি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ০৫, মার্চ ২০১৮
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাবন্দী করার ইস্যু থেকে জনগণের দৃষ্টি ফেরাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

দলটির দাবি, জাফর ইকবালকে হত্যাচেষ্টা আওয়ামী রাজনীতিপ্রসূত সন্ত্রাস। হামলাকারীর যতো পরিচয় পাওয়া যাচ্ছে ততোই আওয়ামী লীগের কানেকশন সুস্পষ্ট হয়ে উঠছে।

সোমবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় জাফর ইকবালের ওপর হামলার পেছনে বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান তিনি।

রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেবের কথা শুনে জাতি বিস্মিত। কিছু বলার ভাষা নেই। তবে জনসাধারণ আওয়ামী লীগের নিখুঁত মিথ্যাচার সম্পর্কে ওয়াকিবহাল।

রিজভী আরো বলেন, সুনির্দিষ্ট অভিযোগ দায়ের, তদন্ত ও প্রকৃত অপরাধী শনাক্ত না করেই সব রক্তাক্ত ঘটনায় চটজলদি আওয়ামী লীগ নেতারা বিএনপির ওপর দায় চাপিয়ে দেয়। জনমানসকে বিভ্রান্ত করতেই বিএনপির ওপর এই দায় চাপানো হয়। এভাবে প্রতিটি ঘটনায় প্রকৃত অপরাধীকে সুপরিকল্পিতভাবে আড়াল করে রাখা হচ্ছে।

তিনি বলেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান নুর হোসেন বাবুকে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ কর্তৃক ধারালো ছুরি দিয়ে হত্যা করা এবং কিশোর শ্রমিক বিশ্বজিৎকে ছাত্রলীগের ছুরিকাহত করে হত্যার সঙ্গে ড. জাফর ইকবালকে হত্যাচেষ্টার হুবহু সাদৃশ্য পাওয়া যায়।

Reneta

সংবাদ সম্মেলনে জানানো হয়, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন করা হবে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াজাফর ইকবাল
শেয়ারTweetPin

সর্বশেষ

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম ও যোগ্যতা-অযোগ্যতা কী?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT